অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার হরিণআগের দিন বিকেল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল অনেকে। আরাধ্য টিকিটটা যে পেতেই হবে। কিন্তু বিক্রি শুরু হতেই দেখা গেল, এক ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ! ক্ষুব্ধ সমর্থকেরা এরপর রীতিমতো দাঙ্গা বাধিয়ে দিল। এত সব কাণ্ড হয়েছে ডর্টমুন্ডে। ২৪ এপ্রিল রিয়াল মাদ্রিদের সঙ্গে সেমিফাইনালের প্রথম লেগের খেলা। এই ম্যাচ মাঠে না দেখলে কী চলে? টিকিট না পাওয়ায় তাই ক্ষুব্ধ হয়ে ওঠে সমর্থকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স জোয়াকিম ওয়াজকে অবশ্য স্বীকার করেছেন, ভুলটা তাঁদেরও ছিল। এই ম্যাচ নিয়ে আগ্রহটা যে এমন তুঙ্গে উঠবে, এটা নাকি তাঁরা বুঝতেই পারেননি। এএফপি।শীর্ষে ব্রাজিলবলুন তো, ফুটবলের দলবদলের বাজারে গত বছর সবচেয়ে ব্যস্ত সময় কাটিয়েছে কোন দেশ? ইংল্যান্ড, স্পেন বা ইতালি নয়, ব্রাজিলের ক্লাবগুলোতেই সবচেয়ে বেশি খেলোয়াড় বেচাকেনা হয়েছে। ২০১২ সালে ৬৯৬ জন ফুটবলার ব্রাজিলে এসেছেন, চলে গেছেন ৬১৮ জন। এর পরই অবশ্য আছে ইংল্যান্ড। ৫০১ জন এসেছেন দেশটিতে, গেছেন ৪৭৭ জন। সব মিলিয়ে গত বছর ১১ হাজার ৫৫২ জন খেলোয়াড় দলবদল করেছেন, ২০১১ থেকে যা ১ শতাংশ বেশি। তবে সামগ্রিকভাবে ব্যয়ের হার হ্রাস পেয়েছে। ২০১১ সালে ২.৮২ বিলিয়ন ডলার খরচ হয়েছিল এই খাতে, গত বছর সেটা নেমে এসেছে ২.৫৩ বিলিয়ন ডলারে। এএফপি।পর্দার আড়ালেকাতারি মালিক কিনে নেওয়ার পর মালাগা আমূল বদলে গেছে বলেই মনে হচ্ছিল। পেট্রো ডলারের আশীর্বাদে অভিষেকেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। সেখানে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হারটা নিয়েও বিতর্ক আছে। এখন আবার নতুন বিতর্ক তুলে দিলেন মালাগা কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির এজেন্ট। তিনি দাবি করেছেন, ক্লাবের কাতারি প্রেসিডেন্ট আবদুল্লাহ বিন নাসের আল থানি কথা দিয়ে কথা রাখেননি। পেলিগ্রিনি নাকি ঠিকমতো বেতন পাচ্ছেন না। তাই সামনের মৌসুমেই ক্লাব দলের কথা ভাবছেন এই চিলিয়ান কোচ। দলবদলসহ বিভিন্ন খাতে অর্থ বকেয়া রাখার মাশুল অবশ্য মালাগা এর মধ্যেই দিয়েছে। এক বছরের জন্য ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছে স্পেনের এই ক্লাব। এএফপি।