অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িতে রোনালদোনাইকি, ক্যাস্ট্রল, কোনামি—বড় বড় অনেক কোম্পানিরই শুভেচ্ছাদূত ক্রিস্টিয়ানো রোনালদো। এবার চুক্তি করলেন জ্যাকবস অ্যান্ড কোংয়ের সঙ্গে। নিউইয়র্কভিত্তিক এই ঘড়ি ও জুয়েলারি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার খবরটি রোনালদো নিজেই দিয়েছেন ফেসবুকে। আগে থেকেই এই ব্র্যান্ডের ঘড়ির ভক্ত চুক্তিটি হওয়ায় খুশি, ‘অনেক আগে থেকেই আমি এই ব্র্যান্ডের ক্রেতা এবং ভক্ত। কাজেই এটা (চুক্তি) যথার্থই।’ নতুন চুক্তি থেকে কত টাকা পাবেন সেটি অবশ্য জানাননি রোনালদো। ফোর্বস ম্যাগাজিনের গত বছরের তথ্যানুযায়ী বিজ্ঞাপনী চুক্তি থেকেই রোনালদোর বার্ষিক আয় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এতে পর্তুগিজ ফুটবল তারকার ব্যাংক-ব্যালান্সটা নিশ্চিত করেই আরও বাড়বে। ওয়েবসাইট।পাঠানের ‘মধুচন্দ্রিমা’আইপিএলের দামামায় দম ফেলারই ফুরসত নেই। কিন্তু নবপরিণীতাকে নিয়ে অবকাশযাপনের সব পরিকল্পনা ইউসুফ পাঠান নিয়ে রেখেছেন। না, প্রথাগত মধুচন্দ্রিমা পরিকল্পনা নয় এটি। আইপিএল শেষে যাবেন গুজরাটের অরণ্যে। সেখানে করবেট ন্যাশনাল পার্কে অন্তত ১০ দিন কাটানোর পরিকল্পনা। ভাবছেন, এত জায়গা থাকতে বাঘের ডেরায় কেন যাবেন ইউসুফ? বন্য প্রাণীর প্রতি ইউসুফের টান আগে থেকেই। গুপ্ত শিকারির কবলে বাঘের মতো প্রাণীরা যে হুমকির মুখে সেটাও জানেন। আর সেজন্যই গুজরাটে গিয়ে এটি সরেজমিনে দেখতে চান। বন্য প্রাণী সংরক্ষণে সচেতনতাও ছড়িয়ে দিতে চান কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার। ওয়েবসাইট। পোপের হ্যাটট্রিকহ্যাটট্রিক করে ফেললেন পোপ। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে পেদ্রোকে গোল বানিয়ে দেওয়া লিওনেল মেসির হাত দিয়েই হলো নতুন পোপের হ্যাটট্রিক। পেদ্রোকে দারুণ একটা পাস দিয়েছিলেন, মেসি পোপকে দিলেন একটা জার্সি। আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস ফুটবলের মহাভক্ত। সবার আগে তাঁকে একটা জার্সি উপহার দিয়েছিল আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জো। গত সোমবার স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় জাতীয় দলের খেলোয়াড়দের সই করা একটা জার্সি দিয়েছিলেন। এবার মেসি তাঁর স্বদেশি পোপকে দিলেন আরেকটি জার্সি। হ্যাটট্রিক! মেসি সেই জার্সিতে লিখেছেন ‘পোপকে অনেক অনেক ভালোবাসা’। এএফপি।