অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাককালামের মামলাএত কিছু হলো। আইন-আদালতই-বা বাদ থাকবে কেন? থাকছেও না। নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক জন পার্কারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। গত ডিসেম্বরে রস টেলরকে সরিয়ে বিতর্কিতভাবে অধিনায়ক করা হয় ম্যাককালামকে। ওই ঘটনার হোতা হিসেবে ম্যাককালাম ও কোচ মাইক হেসনের সমালোচনা হয়েছে বিস্তর। কতটা হীন পথে ম্যাককালাম অধিনায়ক হলেন, তা নিয়েই লেখা নয় পাতার এক প্রতিবেদন গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। ম্যাককালামের বিশ্বাস, প্রতিবেদনটা ৬২ বছর বয়সী পার্কারই লিখেছেন। এবং পার্কারের প্রতিবেদন তাঁর সততা, নৈতিকতা ও দায়বদ্ধতাকে ক্ষুণ্ন করেছে বলেই মনে করেন ম্যাককালাম। ওয়েবসাইট।হুলিগানের হুলফুটবলে হুলিগান বড় এক সমস্যাই। দাঙ্গাবাজ সমর্থকেরা কিছু পছন্দ না হলেই দাঙ্গা-হাঙ্গামা বাধায়। তা বাধাক, তাই বলে খেলোয়াড়দের টাকাপয়সা; এমনকি লজ্জা নিবারণের পোশাক ধরেও টান দিতে হবে! এই কাণ্ড ঘটিয়েছে আর্জেন্টিনার দাঙ্গাবাজ কিছু দর্শক। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব হুরাকানের ড্রেসিংরুমে ঢুকে খেলোয়াড়দের নানা সামগ্রী এভাবে ছিনতাই করা হয়েছে বলে দাবি করেছেন কোচ হোসে মারিয়া লিওপ। আর্জেন্টিনায় বারাস বারাস নামের এই দাঙ্গাবাজেরা বেশ কিছু গাড়িও ভাঙচুর করেছে বলে জানা গেছে। ঠিক কী কারণে এরা ক্লাবের খেলোয়াড়দের ওপর চড়াও হয়েছে, তা অবশ্য জানা যায়নি। রয়টার্স।