অন্যকলাম
মেসির জন্য...সবুজ মাঠে ইন্দ্রজাল ছড়াতে তাঁর জুড়ি নেই। চেহারা দিয়েও কিন্তু লিওনেল মেসি হয়ে উঠেছেন অনেকের স্বপ্নলোকের নায়ক। তা-ও আবার সাধারণ কারও নয়, খোদ প্যারিসের মেয়র পদপ্রার্থী রাশিদা দাতিই মেসির বিরাট ভক্ত। দুজনের বয়সের ব্যবধান ২২, কিন্তু মেসির জন্য নিজের অনুরাগ গোপন করেননি এই ডাকসাইটে রাজনীতিবিদ, ‘আমি যতটা না বেকহামের, তার চেয়ে বেশি মেসির ভক্ত। সে খুব সুদর্শন নয়, কিন্তু তার চাহনিটাই অন্য রকম। সে ক্যারিশমাটিকও।’ এরপর যা বলেছেন সেটা চমকে দেওয়ার মতোই, মেসি যদি আমাকে বিয়ে করতে বলে তাহলেই আমি শুধু রাজনীতি ছেড়ে দেব!’ ওয়েবসাইট। ৪০ পাউন্ডের কেককেকটা তো ঢাউস হতেই হবে। টেন্ডুলকারের জন্মদিনের কেক বলে কথা। তা পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) ঢাউস এক কেকই বানাচ্ছে। ২৪ এপ্রিল টেন্ডুলকারের ৪০তম জন্মদিন। ওই দিনই ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ। প্রতিপক্ষ ভুলে সিএবিও মহাতারকার জন্মদিনটি উদ্যাপন করতে যাচ্ছে বিশেষভাবে। কেকটা চল্লিশের স্মারক হিসেবে হবে ৪০ পাউন্ড ওজনের। দৈত্যাকৃতির কেকটিকে আরও বেশি বিশেষ করে তুলতে কেকের ওপরে থাকবে টেন্ডুলকারের ৪০টি ভিন্ন ছবি। কেক কাটার মাহেন্দ্রক্ষণে সিএবির হর্তাকর্তারা উপস্থিত থাকবেন মুম্বাইয়ের ড্রেসিংরুমে। তার আগে টেন্ডুলকার এক চক্কর ঘুরে আসবেন রামকৃষ্ণ মিশনেও। ওয়েবসাইট।তাঁর সুখবরমারিও বালোতেল্লির জন্য সুখবর সহজলভ্য নয়। সেই হিসাবে টানা দুটি সুখবর পাওয়া ইতালিয়ান স্ট্রাইকারের জন্য বিশেষ পাওয়া বৈকি! টাইম সাময়িকীর তালিকায় নাম ওঠার পর এবার তাঁর তিন ম্যাচের নিষেধাজ্ঞা দুইয়ে নামিয়ে আনা হয়েছে। এর সঙ্গে অবশ্য টাইম সাময়িকীর কোনো সম্পর্ক নেই। এসি মিলানের আবেদনের পরিপ্রেক্ষিতেই এক ম্যাচের শাস্তি মওকুফ করা হয়েছে বালোতেল্লির। ম্যাচ কর্মকর্তাকে অপমান করায় এই শাস্তি পেয়েছিলেন ইতালির ‘ব্যাড বয়’। নাপোলি ম্যাচে বসে থাকতে হয়েছিল বালোতেল্লিকে। খেলতে পারবেন না জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও। আগামী সপ্তাহে কাতানিয়ার বিপক্ষে দেখা যাবে তাঁকে। ওয়েবসাইট।