অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাজ্জির ছবিবলিউড দুনিয়ার সঙ্গে তাঁর সখ্য পুরোনো। তাঁর প্রেমিকা গীতা বাসরা তো বলিউডেরই নায়িকা। তবে শুধু গীতার প্রেমিক পরিচয়ে বলিউডের সঙ্গে যোগসূত্র ধরে রাখতে রাজি নন হরভজন সিং। এবার তাঁরও অভিষেক হচ্ছে। না, অভিনেতা হিসেবে তো অভিষেক আগেই হয়েছে। এবার ভাজ্জি প্রযোজক হিসেবে নেমে পড়ছেন। ৩ মে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শোনা যাচ্ছে, একসঙ্গে নাকি বেশ কয়েকটা ছবির ঘোষণাই তিনি দেবেন! বেশ কিছুদিন ধরে ক্রিকেট ক্যারিয়ারটার গ্রাফ নিম্নমুখী। ভারতীয় স্পিনার কি তবে এখনই নেমে পড়লেন বিকল্প ক্যারিয়ারের সন্ধানে? ওয়েবসাইট। বাগ্যুদ্ধপরশু চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল মহারণ, বাগ্যুদ্ধ তো হবেই। তবে চিরায়ত ঢঙে নয়, রিয়াল-ডর্টমুন্ডের কোচের বাগ্যুদ্ধটা হচ্ছে অন্যরকম। ডর্টমুন্ড কোচ ইয়র্গেন ক্লপ কথা বলছিলেন কদিন ধরেই, যদিও আক্রমণাত্মক মেজাজে নয়। জবাবে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো সেদিন বললেন, ‘ড্রয়ের পর থেকে সে তো প্রতিদিনই কথা বলছে। তবে আমি কিছু বলব না।’ শুনে একচোট হেসে ক্লপের উত্তর, ‘মরিনহো বলেছে আমি বেশি কথা বলি? আমার একজন শিক্ষকও এটা বলতেন। ঠিক আছে, তাহলে আমি চুপ থাকব।’ পরশু মেইঞ্জের বিপক্ষে ডর্টমুন্ডের ২-০ জয়কে ইঙ্গিত করে ক্লপ পরক্ষণেই আবার বলেছেন, ‘নিখুঁত পারফরম্যান্স।’ ওয়েবসাইট।যদ্যপি আমার...চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে দুই লেগেই হেরেছে জুভেন্টাস। দুই ম্যাচে ইতালিয়ান ক্লাবটির কোচ আন্তোনিও কন্তের কৌশলও ছিল প্রশ্নবিদ্ধ। প্রশ্ন আছে অনেক দিন পর জুভেন্টাসকে সিরি ‘আ’ জেতানো কোচের মেজাজ-মর্জি নিয়েও। কিন্তু এসবের ধার ধারেন না আন্দ্রেয়া পিরলো। সামনেই বাজারে আসছে ইতালিয়ান মিডফিল্ডারের আত্মজীবনী। সেখানেই নিজের কোচকে প্রশংসায় ভাসিয়েছেন পিরলো। এমনকি গুরুকে কোচ হিসেবে রেখেছেন আরিগো সাচ্চিরও ওপরে। ইতালি জাতীয় দলের সাবেক কোচ সাচ্চি মিলানকে দু-দুবার ইউরোপিয়ান কাপ জিতিয়েছেন, সে তুলনায় কন্তের অর্জন কিছুই না। তার পরও নিজের গুরু বলে কথা! ওয়েবসাইট।