অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রতনে রতন...লুইস সুয়ারেজ আর মাইক টাইসনের মধ্যে মিল কী? এ তো সোজা, দুজনেই কামড়েছেন প্রতিপক্ষকে! ১৯৯৭ সালে মাইক টাইসন বক্সিং রিংয়ে কামড়ে নিয়েছিলেন ইভান্ডার হলিফিল্ডের কান। আর পরশু সুয়ারেজ কামড় দিলেন ফুটবল মাঠে প্রতিপক্ষ ইভানোভিচের হাতে। দুই ভুবনের দুই বাসিন্দার দোস্তি হয়ে যাওয়াটা এখন মনে হচ্ছে সময়ের ব্যাপার। ঘটনার পরপরই দেখা যায় টুইটারে সাবেক বক্সার মাইক টাইসন অনুসরণ করছেন তাঁকে! এই মুহূর্তে টাইসন নতুন একটা অনুষ্ঠানের প্রচার উপলক্ষে চষে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে। আসলেই, রতনে রতন চেনে! রয়টার্স।