অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতৃত্বের আনন্দেবাবা হওয়ার আনন্দের জুড়ি মেলা ভার। সেই আনন্দ গোল করে উদ্যাপনের সৌভাগ্য অনেকের হয়। কিন্তু তাঁদের মধ্যে জোনাথান সরিয়ানো ব্যতিক্রম। বাবা হওয়ার উদ্যাপনটা তিনি করেছেন হ্যাটট্রিক করে। ভাবছেন, এ-ও তো অনেকে করে। সরিয়ানোর ব্যতিক্রমী দিকটা তাহলে কোথায়? ব্যাপারটা হলো, তিনি সেটা করেছেন অনুভূতি টাটকা থাকতে থাকতেই। অস্ট্রিয়ান লিগে সালজবুর্গের ম্যাচ ছিল ভলফসবার্গারের সঙ্গে। সদ্যোজাত সন্তান আব্রিলকে দেখে এসে খেলার মাঝবিরতিতে মাঠে নেমে পড়েন সরিয়ানো। চার মিনিট পরই পেয়ে যান গোল। ৭৭ ও ৮৮ মিনিটে অন্য দুই গোল করে একেবারে হ্যাটট্রিক। এ নিয়ে তাঁর তিনটি সন্তান হলো। দল পেল তিন পয়েন্ট। তিনিও পেলেন তিন গোল! এএফপি।ব্ল্যাটার হ্যাকড্পদত্যাগ করছেন সেপ ব্ল্যাটার! তিনি দুর্নীতির সঙ্গে জড়িত! এসব বোমা বিস্ফোরকের খবর কে দিচ্ছে? সেপ ব্ল্যাটার নিজে! মানে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকেই যখন এসব কথা লিখে পোস্ট করা হয়, ধরে নিতে হয় ব্ল্যাটারই তো বলছেন। ঘটনা কী? আর কিছু নয়। ছিনতাই হয়ে গিয়েছিল ফিফা সভাপতির টুইটার অ্যাকাউন্ট। শুধু তাঁর নয়, ফিফার আরেকটি অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়ে গিয়েছিল। এরপর হ্যাকাররা ইচ্ছেমতো মজা নিয়েছে। বাধ্য হয়ে বিভ্রান্তি এড়াতে ফিফা বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে খবরটি। রয়টার্স। ক্যাসিয়াসের শত্রুদুই ক্লাবের মধ্যে রেষারেষি থাকে। একই ক্লাবের ভিন্ন দুই সমর্থক দলের মধ্যেও রেষারেষি থাকতে পারে। তাই বলে দুই খেলোয়াড়ের সমর্থকদের মধ্যে গণ্ডগোল! এমনটাই ঘটেছে, তা-ও আবার রিয়াল মাদ্রিদে। গোলপোস্টের নিচে যিনি ছিলেন ‘অবিসংবাদিত’, সেই ইকার ক্যাসিয়াস এখন দলে ব্রাত্য। সেই জায়গা ‘দখল’ করে নিয়েছেন ডিয়েগো লোপেজ। মাদ্রিদের ঘরের ছেলে, মাদ্রিদে ভীষণ জনপ্রিয় ক্যাসিয়াসের এই পরিণতিতে খুশি নয় তাঁর ভক্তরা। কিন্তু তাই বলে দুঃসময়ে গোল পাহারা দিয়ে রাখা ডিয়েগো লোপেজকে এখন বসানো হবে! এ নিয়েই ক্ষুব্ধ বোধ হয় তাঁর ভক্তরা। কে বা কারা তাই মাদ্রিদে ক্যাসিয়াসের একটি ভাস্কর্যের ওপর লিখে দিয়ে এসেছে লোপেজের নাম!