অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ দর্শনদুজনেই আর্জেন্টাইন, দুজনেই বেড়ে উঠেছেন বুয়েনস এইরেসে। মিলটা অবশ্য এখানেই শেষ। হাভিয়ের জানেত্তি ও পোপ ফ্রান্সিস তো দুই ভুবনের বাসিন্দা। একজন পোপ হলেন প্রথম, জানেত্তির মনের মধ্যে যেন বাঁশি বাজছিল। পোপের সঙ্গে কখন দেখা হবে তা নিয়েই ছিলেন ব্যাকুল। দেখাটা হলো পরশু। তো খালি হাতে যাননি ইন্টার মিলানের স্ট্রাইকার। নিজের জার্সি ও অধিনায়কের বাহুবন্ধনী উপহার দিয়েছেন পোপকে। দুজনে আলাপ করেছেন প্রায় এক ঘণ্টা। মূলত ফুটবল নিয়ে। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই, পোপ যে ফুটবলের গভীর এক অনুরাগী! এএফপি। গার্দিওলার বিস্ময়একসময় যে বার্সেলোনাকে জিতিয়েছেন সব শিরোপাই, সেই তারাই এমন অসহায় আত্মসমর্পণ করল! তা-ও আবার সেই দলটির কাছে, যেটির দায়িত্ব নিতে যাচ্ছেন কদিন পরই। পেপ গার্দিওলা মিউনিখে যাননি, বায়ার্নের কাছে বার্সাকে পিষ্ট হতে দেখেছেন টিভির পর্দায়। তবে খেলাটা এমন একপেশে হবে, সেটা ঘুণাক্ষরেও ভাবেননি মিউনিখের ভাবী কোচ। আশা করেছিলেন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের। মজার ব্যাপার, গার্দিওলা কোনো টোটকা বাতলে দেননি বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেসকে। এমনই দাবি ছিল হেইঙ্কেসের। কিন্তু গার্দিওলা নিশ্চয়ই খুব স্বস্তিতে নেই। দুর্দম বায়ার্নের দায়িত্ব নেওয়ার আগেই যে ঘাড়ে প্রত্যাশার বিষম চাপ! ওয়েবসাইট। নত মাথায়অনেকেই বলছিলেন শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে। ১০ ম্যাচ নিষিদ্ধ! লিগে ১০টা ম্যাচ হতে আড়াই মাস লাগে কমপক্ষে। এত দিন বাইরে বসে থাকতে হবে লুইস সুয়ারেজকে। কিন্তু সুয়ারেজ নিজে নত মাথায় মেনে নিলেন শাস্তিটা। ‘প্রতিপক্ষকে আহত করায় অতীতে যেসব শাস্তি দেওয়া হয়েছে, সেই তুলনায় ১০ ম্যাচ হয়তো অনেক বেশি। কিন্তু আমি মেনে নিচ্ছি, মাঠে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। তাই আবেদন করছি না, সেটা করলে তা হয়তো ভুল বার্তা দিত’—জানিয়েছেন সুয়ারেজ। নানা সময়ে ভুল কারণে খবরে আসা এই উরুগুইয়ান স্ট্রাইকার সর্বশেষ আলোচনায় এসেছেন ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড় দিয়ে। রয়টার্স।