অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কী কাণ্ড!ব্রাজিলে ফুটবলার কিংবা তাঁর আত্মীয়স্বজনের অপহরণের ঘটনা আকছার ঘটে। সেই হিসাবে ভাস্কো ডা গামার মিডফিল্ডার বার্নার্দোর অপহরণের খবর হয়তো দৃষ্টিই আকর্ষণ করেনি অনেকের। তবে অন্যান্য অপহরণের ঘটনার সঙ্গে এটির পার্থক্য আছে। বার্নার্দোকে অপহরণ করে শারীরিক নির্যাতন করা হয়েছে টাকার লোভে নয়। বার্নার্দোর অপরাধ, তিনি অপরাধ জগতের খলনায়ক মার্সেলো সান্তোসের প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়িয়েছেন! দিয়ানে রদ্রিগেজ নামের সান্তোসের সেই প্রেমিকার সঙ্গে ২২ বছর বয়সী বার্নার্দোর প্রেম চলছে বলেও খবর। এই প্রেম মেনে নিতে না পেরেই ‘উচিত শিক্ষা’ দিয়েছেন সান্তোস! ওয়েবসাইট।জরিমানাপ্রয়োগের মধ্যেই আইনের সার্থকতা—প্রমাণ করে দেখাল উয়েফা। সম্প্রতি আইন করা হয়েছে, দর্শকদের বর্ণবাদী আচরণ কিংবা হট্টগোল-হাঙ্গামার দায় নিতে হবে সংশ্লিষ্ট ক্লাবকে। ইন্টারকে ৪৫ হাজার ও বেনফিকাকে ৩২ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। শাস্তি একসঙ্গে হলেও ঘটনা অবশ্য আলাদা। ইন্টার-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগটা গত মাসে টটেনহামের বিপক্ষে ইউরোপা লিগে ম্যাচে। বেনফিকাকে খেসারত দিতে হলো গত সপ্তাহে বোর্দের বিপক্ষে ম্যাচের ঘটনায়। একই রকম অভিযোগে ইন্টারকে গত মাসেও জরিমানা করা হয় ৫০ হাজার ইউরো। সেবার ইন্টারের সমর্থকদের লক্ষ্যবস্তু ছিলেন মিলানের মারিও বালোতেল্লি ও সুলে মুন্তারি। এএফপি।আইপিএলের কারণেমার্ক টেলরের কাছে আইপিএল একটা উপদ্রব, তরুণ ক্রিকেটারদের মাথা নষ্ট করার মোক্ষম অস্ত্র। শেন ওয়াটসনের কাছে ব্যাপারটা ঠিক উল্টো। অস্ট্রেলীয় অলরাউন্ডার বলছেন, আইপিএল হলো তরুণদের জন্য অদ্বিতীয় এক সুযোগ। খেলাটার কিংবদন্তিদের সাহচর্যে নিজেদের আরও উজ্জ্বল করে তোলার সুবর্ণ সুযোগ। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক টেলরের মতে টাকার ঝনঝনানি টেস্ট বিমুখ করে দিচ্ছে ক্রিকেটারদের। কিন্তু এই যুক্তি মানতে নারাজ ওয়াটসন। তাঁর মতে, ‘ক্রিকেট খেলাটা বিকশিত হচ্ছে, পরিবর্তন এসেছে পরিবেশেও। তাই বদলাতে হবে মানসিকতাও।’ নিজেকে উদাহরণ মেনে বলেছেন, আইপিএলই তাঁকে ক্রিকেটার হিসেবে বিকশিত করেছে। টাকাই কথা বলছে তাহলে! ওয়েবসাইট।