অন্যকলাম
স্কুল পলাতকছেলেবেলা স্কুল পালাতেন কি না, কে জানে। তবে এই বয়সে আর ক্লাসের যন্ত্রণা হয়তো ভালো লাগছে না লুইস সুয়ারেজের। একের পর এক ভুল খবরে নিজেকে জড়ানো এই ফুটবলারের মনোবিদের সাহায্য দরকার, এমন বলছিলেন অনেকেই। সেই ব্যবস্থা তো লিভারপুলের সব খেলোয়াড়ের জন্যই করা হয়েছিল। কিন্তু স্কুল পলাতক কিশোরের মতো সেই কাউন্সেলিংয়ে সুয়ারেজ হাজির হননি বলেই শোনা যাচ্ছে। ‘স্পোর্টস গুরু’ ডক্টর স্টিভ পিটার্সের সঙ্গে ছয় মাস ধরেই এই কাউন্সেলিংয়ে অংশ নিচ্ছেন লিভারপুলের খেলোয়াড়েরা। কিন্তু হাজিরা খাতায় এক দিনও নাম ওঠেনি সুয়ারেজের। তবে সর্বশেষ কামড়-কাণ্ডের পর এবার আর হয়তো মুক্তি পাবেন না। ধরেবেঁধে হলেও সুয়ারেজকে হাজির করানো হবে পিটার্সের ক্লাসে। ওয়েবসাইট। ইঁদুর ভক্ষণঅনেক সময় ‘কথার কথা’ হিসেবে আমরা অনেক কিছুই বলি। বলার সময় অতটা খেয়ালও করি না। কিন্তু আলটপকা এসব কথা বলে মহা বিপদেও পড়তে হতে পারে আপনাকে। যেমন পড়েছেন ফরাসি ফুটবল পণ্ডিত এরিক ডি মেকো। তিন বছর আগে স্প্যানিশ ফুলব্যাক সিজার আজপিলিকুয়েতা যোগ দিয়েছিলেন মেকোর সাবেক ক্লাব মার্শেইয়ে। মার্শেই সভাপতি তখন বলেছিলেন, আজপিলিকুয়েতা স্পেনের ভবিষ্যৎ রাইট ব্যাক। এ কথায় দ্বিমত জানিয়ে মেকো রেডিওতে মন্তব্য করেন, ‘ও জাতীয় দলে খেললে আমি ইঁদুর খেয়ে ফেলব।’ চেলসিতে আসার পর ক্লাবের ১ নম্বর ফুলব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা আজপিলিকুয়েতার সম্প্রতি অভিষেক হয়েছে স্পেনের হয়ে। ফলাফল? এবার সত্যি সত্যিই ইঁদুর খেলেন মেকো! এএফপি।