অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুয়ারেজকে নিয়েবিতর্ক সব সময়ই ছায়াসঙ্গী ছিল তাঁর। তবে চেলসির ইভানোভিচকে কামড় দিয়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পর লুইস সুয়ারেজ যেন কৌতুকেরও বিষয় হয়ে উঠেছেন। গত পরশু যেমন সহ-খেলোয়াড়েরাই রীতিমতো দুয়ো দিল লিভারপুলের স্ট্রাইকারকে। প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার ঘোষণার অনুষ্ঠানে ঘটেছে এ ঘটনা। বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন সুয়ারেজ, ছিলেন বর্ষসেরা দলেও। দুবারই তাঁর নাম ঘোষণার সময় দুয়োধ্বনি উঠেছে দর্শকসারি থেকে। দর্শকদের বেশির ভাগই ছিলেন ফুটবলারই। অনুষ্ঠানটাই যে ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন, পিএফএর। সুয়ারেজ সেখানে ছিলেন কি না, সেটা অবশ্য জানা যায়নি। ওয়েবসাইট। জর্ডানের বিয়ে২০০৮ সালে পরিচয়ের পর প্রেম করছেন পাঁচ বছর। আংটি পরিয়ে রেখেছেন তা-ও প্রায় দুই বছর। আর কত অপেক্ষা? অবশেষে মাইকেল জর্ডানের বিয়ের সানাইও বাজল। বিয়ের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন গত মাসেই। গত শনিবার দীর্ঘদিনের প্রেমিকা মডেল-কন্যা ইভেত প্রিয়েতোকে পাকাপাকিভাবেই ঘরে তুললেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি। বিয়ে হয়েছে চার্চে, যেখানে উপস্থিত ছিল শ-পাঁচেক মানুষ। পরে জর্ডানের নতুন বাড়িতে বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত হাজার দেড়েক অতিথি। সেলিব্রিটি নিউজ শো এন্টারটেইনমেন্ট টুনাইট তাদের টুইটারে একটা ছবি পোস্ট করেছে, যাতে দেখা যাচ্ছে অতিথিদের সামনে নাচছেন নবদম্পতি। ৫১ বছর বয়সী জর্ডানের এটা দ্বিতীয় বিয়ে। ওয়েবসাইট।