অন্যকলাম
উল্টো রামায়ণশুধু যে খেলোয়াড়েরাই রেফারিদের ওপর চড়াও হন, তা কিন্তু নয়। রাশিয়ান ফুটবল লিগেই যেমন সেদিন ঘটল উল্টোটা। ইলিয়া ক্রিচমার নামের এক তরুণ ডিফেন্ডারকেই লাঞ্ছিত করলেন সহকারী রেফারি মুসা কাদিরভ। ‘মজা’টাও টের পাচ্ছেন কাদিরভ। আজীবন নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। ঘটনাটা তেরেক গজনির বিপক্ষে আমকার পার্মের ম্যাচ শেষে। আমকার পার্মের ১৮ বছর বয়সী ডিফেন্ডার বেঞ্চের দিকে যাচ্ছিলেন। এর আগে কী ঘটেছিল, কে জানে। আচমকাই পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ইচ্ছামতো কিল-ঘুষি মারতে থাকেন কাদিরভ। এমনিতে কাদিরভ আঞ্চলিক পর্যায়ে দায়িত্ব পালন করলেও নিষেধাজ্ঞাটা সব পর্যায়ের ফুটবলের জন্যই। কারও কারও মতে, আরও বড় শাস্তিই পাওনা ছিল কাদিরভের! ওয়েবসাইট।মস্কোতেও ‘সুগারপোভা’টেনিস ও ব্যবসা—একসঙ্গে দুটোই চালিয়ে যাচ্ছেন মারিয়া শারাপোভা। এটা অবশ্য পুরোনো খবরই। কারণ, ‘সুগারপোভা’ নামের ক্যান্ডি চকলেট বাজারে এসেছে বেশ কিছুদিন হয়ে গেল। নতুন খবর হলো, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়ার বাজার দখলের পর শারাপোভার ‘সুগারপোভা’ চকলেট এবার নেমেছে ‘ঘর’ দখলের লড়াইয়ে। রাশিয়াতেও ‘সুগারপোভা’ বাজারজাত করেছেন শারাপোভা। আগের দিনই স্টুটগার্ট ওপেনের শিরোপা জেতা শারাপোভা পরশু পুরো দিনটাই কাটিয়েছেন মস্কোতে। তবে ব্যবসার সাফল্য বৃদ্ধির পাশাপাশি টেনিস ক্যারিয়ারটাও দীর্ঘায়িত করার স্বপ্ন দেখছেন রুশ তারকা। মস্কোর এক দোকানে দাঁড়িয়েই বললেন, সোনা জয়ের লক্ষ্য নিয়ে অংশ নিতে চান ২০১৬ রিও অলিম্পিকে। রয়টার্স।