অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোদে রেইনকোট!‘যে জন দিবসে, মনের হরষে...’ কবিতাটিই আরেকবার মনে করিয়ে দিচ্ছিল ব্রাসিলিয়া পুলিশ। ২০১৪ বিশ্বকাপ ফুটবলের পাঁচটি ম্যাচ হওয়ার কথা ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে। ব্রাজিলে তখন থাকবে শুষ্ক মৌসুম। অথচ বিশ্বকাপ পরিচালনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে তালিকা দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল ১৭ হাজার রেইনকোট! শুধু এই রেইনকোট বাবদই খরচ ধরা হয়েছিল সাড়ে ২৬ লাখ ডলার! এ নিয়ে গত কিছুদিন ব্যাপক সরগরম ছিল ব্রাজিলের সংবাদমাধ্যম। তীব্র সমালোচনার মুখে অবশেষে রেইনকোট কেনার পরিকল্পনা বাতিল করেছেন ডিস্ট্রিক্ট সরকার। বিবৃতিতে জানানো হয়েছে, শুষ্ক মৌসুমে রেইনকোট কেনার পরিকল্পনা হয়েছিল আসলে ভুল করে। আসলেই ভুল নাকি ইচ্ছে করে ভুল? রয়টার্স।