অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কনতুন কোচের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে সেদিন সরাসরি এ প্রশ্নটা করে বসেন এক সাংবাদিক। কোচের নাম মার্টিনা হিঙ্গিস বলেই হয়তো অন্যসব বাদ দিয়ে সম্পর্ক উদ্ঘাটনে বেশি আগ্রহ দেখিয়েছেন ওই সাংবাদিক। রুশ মেয়ে উত্তরটাও দিয়েছেন সপ্রতিভভাবে। পাভলিউচেঙ্কোভার কথা, ‘কোচের নাম যখন মার্টিনা হিঙ্গিস, তখন কোচের কথা শোনাটা সহজ হয়ে যায়।’ বুঝিয়ে দিয়েছেন কোচ-খেলোয়াড় সম্পর্কের উষ্ণতা সাফল্যের চাবিকাঠি। হিঙ্গিসকে কোচ করার পর পাভলিউচেঙ্কো রাশিয়াকে ফেড কাপের ফাইনালে তুলতে সাহায্য করেছেন। সুইজারল্যান্ডের রোমিনা অপরান্ডিকে ০-৬, ৬-৩, ৬-১ গেমে হারিয়ে উঠেছেন পর্তুগিজ ওপেনের ফাইনালেও। ওয়েবসাইট।ঘৃণা নয়, প্রেমএটা পরিষ্কার, তিনি আর মাদ্রিদে থাকতে চান না। এটাও পরিষ্কার কী সেই কারণ। হোসে মরিনহো প্রকাশ্যেই বলেছেন, তিনি সেখানেই থাকবেন যেখানে তাঁকে সবাই ভালোবাসে। রিয়াল মাদ্রিদে অনেকেই তাঁকে ভালোবাসে। আবার এমনও অনেকে আছে তাঁকে ঘৃণা করে। কিন্তু তারা কারা? সংবাদমাধ্যমের সঙ্গে ‘স্পেশাল ওয়ানের’ সম্পর্কটা বরাবরই অম্ল-মধুর। স্প্যানিশ সংবাদমাধ্যম, বিশেষ করে মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যমও তাঁকে রেয়াত দেয়নি। কিন্তু রিয়ালের সমর্থকগোষ্ঠীর শক্তিশালী অংশগুলোর দাবি, মরিনহোকে তারা ভালোই বেসেছিল। সমস্যাটা আসলে মরিনহোরই। তাঁকে যারা ঘৃণা করত এবং তাঁকে যারা ভালোবাসত, মরিনহো দুই পক্ষকেই নিজের শত্রুই নাকি ভেবেছেন। ওয়েবসাইট।