অন্যকলাম
অন্য রোডসজন্টি রোডসকে মনে আছে? কোন রোডস? কে আবার, সার্ফার রোডস! না, সাবেক ক্রিকেটার পরিচয়টা তিনি একেবারেই মুছে ফেলেননি। তবে সাবেক প্রোটিয়া তারকা ভারতের এক সার্ফিং প্রতিযোগিতায় গিয়ে খেলাটির প্রশংসা করলেন মন খুলে। সার্ফিংয়ের সবকিছুই নাকি তাঁর খুব ভালো লাগে। বিশেষ করে সার্ফিংয়ে ‘কুল ফ্যাক্টর’টা আছে, ক্রিকেটে যেটি নেই বলেই তাঁর অভিমত। ক্রিকেট খেলাটা এখন অনেক বেশি ক্যারিয়ারমুখী, ‘সিরিয়াস’ কাজ হয়ে গেছে। খেলা ব্যাপারটা যে মনের আনন্দেও খেলা যায়, সেটা সার্ফিংয়ে এসে নতুনভাবে আবিষ্কার করেছেন রোডস। ওয়েবসাইট। ঠিকানার খোঁজেলন্ডনে বাসা খুঁজছেন বেকহাম দম্পতি—ডেভিড ও ভিক্টোরিয়া। ন্যূনতম ১০ বেডরুমের বাসা। সেটি হতে হবে লন্ডনের অভিজাত এলাকায়। পছন্দমতো এমন বাসা মিললে সেটিই হবে তাঁদের স্থায়ী ঠিকানা। বেকহাম এলএ গ্যালাক্সি ছাড়ার পর থেকেই ছেলেমেয়েদের নিয়ে লন্ডনে ২০ লাখ পাউন্ডের এক ভাড়া বাড়িতে আছেন ভিক্টোরিয়া। ফ্যাশন সংশ্লিষ্ট তাঁর যে ব্যবসা সেটিকে লন্ডনে আরও বাড়ানোর ইচ্ছা ভিক্টোরিয়ার। প্যারিস সেন্ট-জার্মেইতে যোগ দেওয়া বেকহামের জন্য লন্ডন থেকে প্যারিস খুব দূরেরও নয়। সব মিলিয়ে লন্ডনেই থিতু হওয়ার পরিকল্পনা তাঁদের। ওয়েবসাইট।