অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল ওয়ার্নক্লোন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে বলেই অস্ট্রেলিয়া হয়তো এখন আক্ষেপে পোড়ে। ইশ্, আরেকটা শেন ওয়ার্ন যদি বানানো যেত! এই গ্রেটের অবসরের পর একজন ভালো স্পিনারের জন্য হাপিত্যেশ করে মরছে অস্ট্রেলিয়া। তবে এবার অবসান হতে পারে সেই প্রতীক্ষার। অ্যাডাম জাম্পার মধ্যে নাকি পাওয়া যাচ্ছে ওয়ার্নের ছায়া। দুজনের অ্যাকশনেও নাকি বিস্ময়কর রকম মিল। গোমরটা পরে জাম্পা নিজেই ফাঁস করেছেন। সাউথ অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী স্পিনার জানান, ইউটিউবে ওয়ার্নের ভিডিও দেখে ওভাবেই বোলিং করতে শিখেছেন। শেফিল্ড শিল্ডেও শুরুটা ভালোই হয়েছে জাম্পার। তবে জাম্পার আবার ‘ওয়ার্ন’ হওয়ার ইচ্ছা নেই। ওয়েবসাইট। সেরে-‘না’!তাঁকে নতুন সেরেনা বলা হচ্ছে। কিন্তু স্লোয়ান স্টিভেনস সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যেসব বিস্ফোরক মন্তব্য করলেন, তাতে একটা জিনিস স্পষ্ট, সেরেনাকে ‘না’ বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই উদীয়মান তারকা। পূর্বসূরিকে হারিয়ে আলোচনায় এলেও সেরেনার কোনো সাহায্য তিনি পাননি বলেই জানিয়েছেন। বরং অস্ট্রেলিয়ান ওপেনের সেই ম্যাচের পর সেরেনার সঙ্গে নাকি তাঁর সম্পর্কের অবনতিই হয়েছে। ‘তিনি আমার সঙ্গে একটা কথাও বলেননি, এমনকি সামান্য “হাই” পর্যন্ত না। আমার দিকে তাকানও না। এমনকি অস্ট্রেলিয়ায় তাঁর সঙ্গে খেলার পর আমার সঙ্গে কখনো একই কক্ষে থাকেনওনি’—বলেছেন স্টিভেনস। সেরেনা ‘আদর্শ’ নয় বলেও জানিয়ে দিয়েছেন। ওয়েবসাইট। ঘরের শাস্তিটাইব্রেকারে দলকে জিতিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে একটা পুরস্কারই পেতে পারতেন। উল্টো নরওয়ের জুনিয়র ডিভিশনের দল হোনফস তাদের গোলরক্ষক স্টিভ ক্লার্ককে জরিমানা করেছে। আসলে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে দলটি ফুটবলের চেতনাকেই উঁচুতে তুলে ধরেছে। ঘটনা হলো, কাপের ম্যাচে দ্বিতীয় বিভাগের দল বারকেবেইনেরেনের দুই খেলোয়াড় টাইব্রেকারে পেনাল্টি মিস করেন। জিতে যায় হোনফস (৩-২)। ক্লার্ক ওই দুই খেলোয়াড়কে ‘কী গোল করতে পারলি না!’ ধরনের কথাবার্তা বলে বিদ্রূপ করে। নিজ দলের গোলরক্ষকেরও এই আচরণ মেনে নিতে পারেনি হোনফস। ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রয়টার্স।