অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে১২ বছর কৃষিকাজ করলে হয় পাকা কৃষক, চাকরি করলে দক্ষ কর্মকর্তা। তাঁদের প্রেমের বয়সও ১২ বছর। প্রেমের সাম্পানে আনা কুর্নিকোভা ও এনরিকে ইগলেসিয়াস যে দক্ষ মাঝি বলার অপেক্ষা রাখে না। অবশেষে বিয়েও করতে যাচ্ছেন তাঁরা। আগামী সপ্তাহে স্পেনের পপ তারকা ও সাবেক রুশ টেনিস তারকার বিয়ে। টেনিসের চেয়ে সৌন্দর্য দিয়েই বেশি নজর কাড়া কুর্নিকোভা বিয়ের পিঁড়িতে বসতে ইচ্ছুক অনামিকায় হীরার আংটি ওঠার পর থেকেই। এনরিকের চাওয়ামতো বিয়েটা ধুমধাম করেই হচ্ছে। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন নিকোল শেরজিংগার, লুইস হ্যামিলটন, জেনিফার লোপেজ, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহাম দম্পতির মতো সেলিব্রেটিরা। ওয়েবসাইট।রক্ষাভাগ্য বটে! বারবারই গুলিটা উলি হোনেসের কানের কাছ দিয়ে চলে যাচ্ছে। একবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচেছেন বায়ার্ন মিউনিখের সভাপতি। আরেকবার বিমান দুর্ঘটনায় বাঁচেন অলৌকিকভাবে। এবার অবশ্য জীবন-মরণের ব্যাপার নয়। তবে যেটা ঘটল, সেই ভাগ্যই বা কজনের হয়! কর না দেওয়ার অভিযোগে গত মাসে গ্রেপ্তার হয়েছিলেন জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ৬৫ লাখ ডলার জামানত দিয়ে ছাড়া পেয়েছেন। এ রকম বিতর্কিত একজনের বায়ার্নের মতো ক্লাবের সভাপতির পদে টিকে থাকার কথা নয়। কিন্তু হোনেস উল্টো পুনর্নির্বাচিত হয়েছেন। ইতিহাসে প্রথমবার ‘ট্রেবল’ জয়ের পথে বায়ার্ন। গত সোমবার বায়ার্নের পরিচালকেরা এই যুক্তিতে তাঁকে পুনর্নির্বাচিত করেছেন—যা-ই ঘটুক, ক্লাবের এই অগ্রযাত্রায় হোনেসকে বড় দরকার। এএফপি।