অন্যকলাম
রুনি থাকছেন!আগামী মৌসুমে কি ওল্ড ট্রাফোর্ডে থাকছেন ওয়েইন রুনি? এই মুহূর্তে প্রশ্নটা কোটি টাকার। কদিন আগেই আবার চাউর হলো, নিজের টুইটার পাতা থেকে রুনি নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের নাম মুছে ফেলেছেন। এরপর তো অনেকে রুনির শেষই দেখে ফেলেছিলেন ইউনাইটেডে। তবে রুনির কথা সত্যি হলে ইউনাইটেড সমর্থকদের ভাবনার কিছু নেই। নিজের ওয়েবসাইটে তিনি দাবি করেছেন, ইউনাইটেডের নাম নাকি তাঁর টুইটারে কখনোই ছিল না। স্পনসর নাইকির অনুরোধে তাঁদের নামটা ঝুলিয়েছিলেন সপ্তাহ তিনেক আগে। রুনির খেদ, সবাই সেটি নিয়ে এমনভাবে মাতামাতি করছে, যেন গতকাল সেটা লিখেছেন তিনি! এএফপি।রসিক শারাপোভাগ্রিগর দিমিত্রভের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে রসিকতা করেই যাচ্ছেন মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ান ওপেনের সময়ও দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে শারাপোভা রসিকতা করেছিলেন। আবারও সেই পথে হাঁটলেন রুশ মেয়ে। গত বুধবার শুধু হাত ধরাধরিই নয়, মাদ্রিদে দুজনকে চুম্বনরত অবস্থায়ও দেখা গেছে। তার আগে নোভাক জোকোভিচকে হারানোর রহস্য সম্পর্কে দিমিত্রভ বলেন, তাঁর বান্ধবীর ‘কিছু কথাই’ তাঁকে অনুপ্রাণিত করেছিল। শারাপোভাও সম্পর্কের কথা স্বীকার করলেন বটে। তবে রকিসতার সুরেই। পরশু সেমিফাইনালে ওঠার পর শারাপোভা ক্যামেরার সামনে লিখে দেন, ‘কীভাবে আমাদের ধরলে?’ এই বার্তায় আপনি কী বোঝাতে চেয়েছেন—সংবাদ সম্মেলনে প্রশ্নটা করতেই শারাপোভার উত্তর, ‘আমি জানি না। আপনিই বলুন।’ এএফপিমুগ্ধ সাউদিকখনো কখনো স্রোতে গা ভাসানোই যে বুদ্ধিমানের কাজ, সেটা ভালোই বুঝতে পেরেছেন টিম সাউদি। রস টেলর বিতর্কিতভাবে নেতৃত্ব হারানোর পর পাশে পেয়েছিলেন প্রায় সব সতীর্থকেই। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও অনেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন আকারে-ইঙ্গিতে। তাঁদেরই একজন সাউদি এখন মুগ্ধ ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ককে নিয়ে সাউদির মূল্যায়ন, ‘ব্রেন্ডন একজন জন্মগত নেতা। খেলাটা নিয়ে অনেক ভাবে, কোনো কিছু চেষ্টা করতে ভয় পায় না। মস্তিষ্ক ক্ষুরধার, সহজাত অধিনায়ক বলতে পারেন। এ জন্যই ড্রেসিং রুমের সবার শ্রদ্ধা পেয়েছে।’ ওয়েবসাইট।