অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার যন্ত্রণাদরজায় কড়া নাড়ছে ফ্রেঞ্চ ওপেন। রোলাঁ গাঁরোর আদর্শ প্রস্তুতি টুর্নামেন্ট রোম মাস্টার্স শুরু হচ্ছে আজ। কিন্তু বার্নার্ড টমিক এখনো মাদ্রিদেই। বাবার ‘যন্ত্রণায়’ রোমে খেলতে পারছেন না এই অস্ট্রেলিয়ান। গত সপ্তাহে বার্নার্ডের অনুশীলনসঙ্গী টমাস ড্রাউয়েটের নাক ভেঙে দেওয়ার অভিযোগে আগামীকাল মাদ্রিদের আদালতে শুনানি হবে বাবা জন টমিকের। যদিও জনের দাবি, তিনি স্রেফ নিজেকে বাঁচাতে চেয়েছিলেন। তবে অতীত অভিজ্ঞতার কারণেই জনের দাবি বিশ্বাস করার লোক খুব একটা নেই। বিতর্কিত সব কাণ্ডে জন সংবাদের শিরোনাম হন প্রায়ই। ড্রাউয়েটের দাবি, গত ৩০ এপ্রিল মোনাকোতে জন হাত তুলেছিলেন ছেলে বার্নার্ডের গায়েও! ওয়েবসাইট।টাইসনের শখমাইক টাইসনের নাম বললেই চোখে ভাসে হলিফিল্ডের কান কামড়ে দেওয়ার সেই দৃশ্য। তবে অনেক দিন হলো রিং ছেড়েছেন, বদলে গেছেন এই সাবেক বক্সার। অভিনয়ে গড়ছেন ক্যারিয়ার। এর আগে হ্যাংওভার ও স্ক্যারি মুভি নামের দুটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু অভিনেতা হিসেবে সামনেই দিতে যাচ্ছেন চমক। অভিনয় করতে চান শেকসপিয়ারের বিখ্যাত ওথেলোয়। নিজেই জানিয়েছেন ওথেলোয় অভিনয় করার জন্য উন্মুখ, ‘আমাকে কি ওথেলোতে কল্পনা করতে পারেন? কখনোই না। আমি সেটাই করতে চাইছি।’ এ মুহূর্তে নিউইয়র্কে অভিনয়ের পাঠ নিচ্ছেন। দেখা যাক, টাইসন কত বড় অভিনেতা হয়ে ওঠেন! ওয়েবসাইট। রেফারির যমফুটবলের সেরা জহুরি চোখ যে তাঁর, এটা নিয়ে বিতর্কের সুযোগ সামান্যই। কত কত ফুটবলার তুলে এনেছেন। ফুটবলের অন্যতম ধুরন্ধর মস্তিষ্কটাও তাঁর। ফার্গির রণকৌশলকে নিশ্চয়ই ভয় পেতেন প্রতিপক্ষ কোচরা। তবে হ্যারি রেডন্যাপ জানালেন, ফার্গিকে ভয় পেত আরও এক দল—রেফারিরা! রেফারিদের সব সময় যাকে বলে দৌড়ের ওপর রাখতেন অ্যালেক্স ফার্গুসন। তাঁর দলের বিপক্ষে কোনো ভুল হলে প্রকাশ্যেই কড়া সমালোচনা করতেন। জরিমানার থোড়াই কেয়ার করেছেন। এমনও বলা হতো, ইচ্ছে করেই রেফারিদের ওপর মানসিক চাপ তৈরি করতেন ফার্গি। এটাও ছিল তাঁর কৌশল। এখন ফার্গির অবসরে রেফারিরা যে গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলবে, সে আর বলতে! ওয়েবসাইট।