অন্যকলাম
ডক্টর হোল্ডিংছিলেন দুর্ধর্ষ ফাস্ট বোলার। খেলা ছেড়ে ধারাভাষ্যকার হয়েছেন, সেও অনেক দিন হলো। মাইকেল হোল্ডিংকে চাইলে এখন ডাকতে পারেন ডক্টর মাইকেল হোল্ডিং। ‘আজীবন সম্মাননা’ পুরস্কার দিয়ে ক্যারিবীয় কিংবদন্তির নামের সঙ্গে ‘ডক্টর’ খেতাবটি সেঁটে দিল ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন (ইউইএল)। ইউইএলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণীতে সেদিন সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলারের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে। এমিরেটস স্টেডিয়ামে পুরস্কার নেওয়ার সময় ৫৯ বছর বয়সী হোল্ডিংয়ের উচ্ছ্বাসটাও ছিল অন্য রকম, ‘এটা দারুণ সম্মানের। যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাকে বলতেন, “নামের পেছনে এক টুকরা কাগজ নিশ্চিত করো”, এখন আমি ডক্টর।’ ওয়েবসাইট।পাহারা দলমিসবাহ-উল-হকের নেতৃত্বে ১৫ সদস্যের দল আছে, আছে ম্যানেজারসহ সহায়ক দলও। তবে জুনের চ্যাম্পিয়নস ট্রফিতে এর বাইরেও একটা দল থাকছে পাকিস্তানের। এই দলের কেতাবি নাম ‘ভিজিল্যান্স টিম’, কাজ আসল দলকে পাহারা দেওয়া। ২০১০ সালের সেই স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর এটাই পাকিস্তানের প্রথম ইংল্যান্ড সফর। বাট-আমিরদের কথা মনে রেখে হয়তো এমনিতেই অনেক সতর্ক থাকতেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে পিসিবি ন্যূনতম ঝুঁকিও নিতে চায় না। ম্যানেজার নাভিদ আকরাম চিমা বললেন, ‘এটা খুবই স্পর্শকাতর সফর, আমরা অতীতের পুনরাবৃত্তি চাই না।’ ওয়েবসাইট।চুল বলিমাথাভর্তি কুচকুচে কালো লম্বা চুল। মাথায় ফিতা বেঁধে যখন বলের পেছনে ছোটেন, দেখতে ভালোই লাগে। কিন্তু আরদা তুরানের এই চুলের বাহার আর থাকবে না, যদি কোপা ডেল রের শিরোপা জেতে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর শিরোপা জয়ের সঙ্গে তুরানের চুল থাকা না-থাকার সম্পর্ক কী? আছে। শুক্রবার কোপা ডেল রের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো। তাতে রিয়ালকে হারিয়ে অ্যাটলেটিকো শিরোপা জিতলেই নিজের সুন্দর চুল কামিয়ে ফেলবেন তুরান। নিজেই বলছেন, ‘যদি আমরা ফাইনালে জিততে পারি, আমি আমার চুল কেটে ফেলব।’ ওয়েবসাইট।