অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল রোনালদোএ যেন লালের সমুদ্র। গ্যালারিতে লাল জামা পরা হাজারো দর্শক, মাঠেও আপাদমস্তক লাল জার্সির একটি দল। সেই দলেরই একজন সবাইকে ছাপিয়ে, পায়ের কারিকুরিতে প্রতিপক্ষকে বিমোহিত করে এগিয়ে যাচ্ছেন অভীষ্ট লক্ষ্যে। গোল! গোলমেশিন ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি গোল। যা পড়ছেন ঠিকই পড়ছেন, লাল জার্সি গায়েই রোনালদো। তবে গুঞ্জনকে সত্যি করে সাদা জার্সি ছেড়ে ইউনাইটেডের লাল জার্সি গায়ে চড়াননি। এই লাল কেএফসির লাল। আর সে জন্যই তো গোলের পর পর্তুগিজ তারকাকে দেখা গেল বালতিভর্তি চিকেন নাগেট চিবুতে। ফ্রায়েড চিকেনের জন্য বিখ্যাত প্রতিষ্ঠানটির জন্যই বানানো এই বিজ্ঞাপন। ওয়েবসাইট।মারাকানা জনতারব্রাজিলের গর্ব মারাকানা স্টেডিয়াম। আবার দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে হূদয়ভাঙা ঘটনাটিও মঞ্চস্থ হয়েছিল রিও ডি জেনিরোর এই মাঠেই। ১৯৫০ সালে পুরো ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছিল পুঁচকে প্রতিবেশী উরুগুয়ে। ব্রাজিলিয়ানদের অনেক হাসি-কান্নার সাক্ষী সেই স্টেডিয়ামকেই নতুন করে ঢেলে সাজানো হয়েছে আগামী বছরের বিশ্বকাপের জন্য। পরিকল্পনা করা হয়েছে বিশ্ব ঐতিহ্যের অংশ এই মাঠটিকে বেসরকারি সংস্থার কাছে ইজারা দিয়ে কিছু টাকাপয়সা কামানোর। ব্যাপারটা মেনে নিতে পারেনি ব্রাজিলের সাধারণ মানুষ। মেনে নিতে পারছেন না ফুটবলসম্রাট পেলেও। কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসে বললেন, মারাকানা ব্রাজিলের জনগণের। এটা তাদেরই থাকা উচিত। ওয়েবসাইট।