অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদ ও বিদায়একের পর এক হোঁচট, ফিরে ফিরে আসছিল লিভারপুলে থাকার সময়কার তিক্ত স্মৃতি, সমর্থকদের দুয়ো। চেলসিতে কী বাজেভাবেই না শুরু হয়েছিল রাফায়েল বেনিতেজের! সেই বেনিতেজই শেষ পর্যন্ত স্টামফোর্ড ব্রিজ থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারছেন চেলসি থেকে। সেজন্যই বিদায়বেলায় এক সমর্থক কোচকে ক্ষমা করে দিলেন, জানালেন শুভকামনাও। শোনা যাচ্ছে তাঁর নতুন ঠিকানা নাপোলি। ইতালিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট বেনিতেজের সঙ্গে আলোচনার জন্য লন্ডন পৌঁছেছেন বলে খবর ইতালির পত্রপত্রিকার। এএফপি কুম্বলের দাবিশ্রীশান্তদের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তোলপাড় ক্রিকেট-বিশ্ব। অনেকেই অনেক রকম শাস্তির কথা বলছেন, শোনা যাচ্ছে জেলেও যেতে হতে পারে তাঁদের। তবে অনিল কুম্বলের চাওয়াটা সত্যি হলে ক্রিকেট থেকেই মুছে যাবে অভিযুক্ত তিনজনের নাম। সাবেক এই লেগ স্পিনার উদাহরণ টেনেছেন ল্যান্স আর্মস্ট্রংয়ের শাস্তিকে। ডোপিংয়ের দায়ে ক্যারিয়ারের সব অর্জনই হারাতে হয়েছে সাতবারের ট্যুর ডি ফ্রান্স বিজয়ী মার্কিন সাইক্লিস্টকে। শ্রীশান্তদের জন্যও বিসিসিআইয়ের কাছে একই রকম শাস্তির দাবি জানিয়েছেন কুম্বলে। বলছেন রেকর্ডবুক থেকেই তাঁদের সব অর্জন মুছে ফেলতে। বিসিসিআই নাকি প্রস্তাবটা বিবেচনাও করে দেখছে! ওয়েবসাইট।