অন্যকলাম
জার্সি নকলইংল্যান্ড ফুটবল দলের জার্সি বদলে যাচ্ছে। ১৯৫৪ সাল থেকে আমরো ছিল থ্রি লায়নসের স্পনসর। নতুন স্পনসর হয়েছে নাইকি। তাদের ডিজাইন করা নতুন জার্সি দেখার পর অনেকেরই চোখ কপালে। ১৯৬৬ বিশ্বকাপে পশ্চিম জার্মানির জার্সির সঙ্গে এটার অদ্ভুত মিল। সেই কালো কলারের সঙ্গে সাদা জার্সি, লোগোটাও একই জায়গায়! জার্মানরা এতে বেজায় খেপেছে। জার্মান দৈনিক বিল্ড লিখেছে, ইংল্যান্ড জার্মানিকে অনুকরণ করেছে। তবে সবচেয়ে মজার কথাটা বলেছেন গ্যারি লিনেকার। সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার নাইকির বিজ্ঞাপনের কথা মনে করিয়ে দিয়ে টুইট করেছেন, ‘ওদের হারাতে না পারলে...।’ নাইকির বিখ্যাত বিজ্ঞাপনের কথা মনে আছে তো—ইফ ইউ কান্ট বিট দেম, জয়েন দেম। ওয়েবসাইট।অন্য উদ্যাপনগোল করার পর খেলোয়াড়েরা কত কিছুই তো করেন। কেউ শূন্যে ডিগবাজি খান, কেউ আনন্দে জার্সি-টার্সি খুলে উদোম হয়ে যান। কিন্তু তাই বলে শর্টস খুলে ফেলার ঘটনা তো সব সময় ঘটে না। এটাই করেছেন মেসিডোনিয়ার মারিও জুরোভস্কি। থাইল্যান্ডের লিগে মুয়াং থং ইউনাইটেডের হয়ে গোল করার পর নিজের শর্টসটাই খুলে মাথায় পরে ফেলেছেন এই মিডফিল্ডার। তাও ভালো, ভেতরে অন্তর্বাস ছিল। দর্শক এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি হলেও তাতে মন ভজেনি বেরসিক রেফারির। জুরোভস্কিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায়ই করে দিয়েছেন তিনি। রয়টার্স।দ্বিধা২৭ বছরে ৩৮টি শিরোপা। শুধু ক্লাবকেই নয়, অ্যালেক্স ফার্গুসন অন্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেকেও। অথচ ঘটনা একটু অন্যরকম হলেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়াই হতো না তাঁর। ফার্গুসনের স্ত্রী ক্যাথি স্কটল্যান্ডের অ্যাবারডিন ছেড়ে আসতে রাজি ছিলেন না, রাজি ছিল না তাঁর দুই ছেলেও। পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পুরস্কার নিতে গিয়ে ফার্গিই বলেছেন, ‘ইউনাইটেডের প্রস্তাব পেয়ে প্রথমে আমি লাফিয়ে উঠেছিলাম। পরক্ষণেই মনে হলো “আমি কী করেছি?” কারণ আমার স্ত্রী এবং দুই ছেলে যেতে চাইছিল না। জেসন ইউনাইটেডের সমর্থক, সে অবশ্য আমার সঙ্গে যেতে চাইছিল। ববি চার্লটন বুঝিয়ে-সুঝিয়ে আমাকে রাজি করিয়েছিলেন।’ ওয়েবসাইট।