অন্যকলাম
শান্তি সফরসব ভুলে পরম বন্ধুতায় হাত মেলাচ্ছে ইসরায়েলি আর ফিলিস্তিনিরা—সম্ভব এই রকম কিছু ঘটার? বাস্তবতা বলছে, এমনটা ঘটা কঠিন। তবে ঘটতে পারে। শাস্তির বারতা নিয়ে মধ্যপ্রাচ্যের বিক্ষুব্ধ এই অঞ্চলটিতে সফর করবে মেসির বার্সেলোনা। আগামী আগস্টের সেই সফরে বার্সার অনেক খেলোয়াড়ও থাকবেন। উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা, কিন্তু তাঁরা যেহেতু ফুটবলার, মাধ্যম হবে ফুটবলই। এ সফরে ফুটবলবিষয়ক বেশ কিছু আয়োজন থাকছে। তাতে অংশ নেবে ফিলিস্তিন ও ইসরায়েলের শিশু-তরুণেরা। অতীতেও এমন কিছু কর্মসূচি পালন করেছে স্প্যানিশ ক্লাবটি। ‘শান্তি, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য’ ভবিষ্যতেও এমন করা হবে বলেও জানানো হয়েছে। এএফপি।স্টইচকভ এখনো...ম্যাচের পর মাথা গরম করে বেফাঁস কথা অনেক কোচই বলেন। সেটার একটা মাত্রাও আছে। তাই বলে কাউকে পেটানোর হুমকি দেওয়ার কথা বেশি শোনা যায় না। তবে কাজটা রিস্টো স্টইচকভ করেছেন বলেই হয়তো বিস্ময়ের কিছু নেই। অন্য কাউকে না, খোদ বুলগেরিয়া ফুটবল ইউনিয়ন প্রেসিডেন্ট বরিস্লাভ মিহাইলভকে এই হুমকি দিয়েছেন স্টইচকভ। এখন লিটেক্স লোভেকের কোচ এই সাবেক বুলগেরিয়ান স্ট্রাইকার। তাঁর দল লোকোমোটিভ সোফিয়ার কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর এই হুমকি দেন। কিন্তু এটির মাশুল হিসেবে এখন এক ম্যাচের নিষেধাজ্ঞাসহ তাঁকে জরিমানা গুনতে হচ্ছে ৭০০০ লেভ (বুলগেরিয়ান মুদ্রা)। রয়টার্স। তবুও বায়ার্নবায়ার্ন মিউনিখ ‘ন্যাড়া মাথা’তেই বেলতলা যাবে। গত বছর মিউনিখের স্বপ্নভঙ্গের সেই ফাইনালের কথাটাই ধরুন। নিজেদের স্টেডিয়ামে ফাইনাল, উৎসবের জন্য আগাম প্রস্তুতি সেরে রাখা ছিল বায়ার্নের। কিন্তু তাদের বাড়া ভাতে ছাই দিয়ে চেলসি জিতে নেয় ফাইনাল। সব আয়োজনই তাই পণ্ড হয়ে যায়। এবারও ওয়েম্বলিতে জয়োৎসবের ছক কষে রেখেছে বায়ার্ন। ১৮০০ লোকের জন্য বুফে তৈরি। ভোর ৫টা পর্যন্ত সমর্থকদের জন্য পানশালা খোলা থাকবে। গতবারের চেলসির মতো এবার ডর্টমুন্ড বেরসিকের মতো বাগড়া না দিলেই হয়! ওয়েবসাইট।