অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য অভিষেকটেনিস কোর্টে নিজেকে অনেক আগেই নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু একটা দিক দিয়ে অন্যদের চেয়ে অনেকটাই পিছিয়ে রজার ফেদেরার। এই সময়ে শীর্ষ খেলোয়াড়দের যখন টুইটার, ফেসবুকে সরব উপস্থিতি, জেনে অবাক হবেন, ফেদেরার টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন মাত্র তিন দিন আগে! ফেসবুকে অবশ্য অ্যাকাউন্ট আছে। এই মুহূর্তে তাঁর ফ্যানপেজে লাইকসংখ্যা ১ কোটি ২০ লাখ। তবে নিজেও স্বীকার করেছেন, টুইটারে আসতে খানিকটা দেরিই করে ফেলেছেন। তবে তিন দিনেই পেয়ে গেছেন দুই লাখ অনুসারী। ৪০ লাখ অনুসারীর নাদালকে মনে হয় শিগগিরই ধরে ফেলবেন! এএফপি।বৈধতার দাবিযেটা নিয়ে এত সমস্যা, সেটাকে অবৈধ না রেখে বৈধই করে দেওয়া হোক। তাহলে হয়তো অপরাধপ্রবণতা কমবে। না, স্পট ফিক্সিং বৈধ করে দেওয়ার নয়, ভারতীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফআইসিসিআই অনুরোধ জানিয়েছে বাজি ব্যাপারটি বৈধ করে দেওয়ার। ভারতে প্রতিবছর ৫ কোটি ৪০ লাখ ডলারের অবৈধ বাজির লেনদেন হয়। টাকার অঙ্কটা অনেক বেশি। অতীতের ক্ষতের কারণেই ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে বাজি নিষিদ্ধ করা হয়েছে আইন করেই। ফলে বেআইনিভাবে বাজি হচ্ছে। একটা অপরাধ আরও অনেক অপরাধের জন্ম দিচ্ছে। ক্রীড়া মন্ত্রণালয়ে এফআইসিসিআই বাজিকে বৈধতা দেওয়ার বিশেষ সুপারিশ পেশ করতে যাচ্ছে। এএফপি। লোভে লাগামলন্ডন অলিম্পিক মহাতারকা বানিয়ে দিয়েছে তাঁকে। উসাইন বোল্ট, মো ফারাহর পাশাপাশি তাঁরও নাম উচ্চারিত হয় সুপাররানার হিসেবে। রাজনীতিবিদেরা তাঁর সঙ্গে ছবি তুলতে মরিয়া, টিভির টক শোগুলো থেকে অহর্নিশ অনুরোধ আসে, বিজ্ঞাপনী সংস্থাগুলোও মুখিয়ে থাকে তাঁকে ব্যবহার করতে। কিন্তু ডেভিড রুডিশা স্রোতে গা ভাসাচ্ছেন না। কেনিয়ান দৌড়বিদ জানেন, তিনি ‘হ্যাঁ’ বললেই দুই হাতে টাকা কামানোর সুযোগ মিলবে। কিন্তু জীবনে টাকাই সব নয়। ক্যারিয়ারটাই আসল। মাঠের নৈপুণ্যই শেষ কথা। তাই লোভের ফাঁদ এড়িয়ে নিভৃতে অনুশীলন করছেন। প্রস্তুতি নিচ্ছেন রিও অলিম্পিকের। ‘আমি শুধু দৌড়াতেই চাই’—বাকি সবকিছুকে এভাবেই ‘না’ বলে দিয়েছেন রুডিশা। রয়টার্স।