অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসানিজের প্রিয় ক্লাবের জন্য সমর্থকেরা কত কিছুই না করে। তবে এদের সবাইকে বুঝি ছাড়িয়ে গেলেন ইয়াংভার বোরগেসেন। নরওয়ের এই ভদ্রলোক সম্প্রতি লটারিতে বিশাল অঙ্কের টাকা জিতেছেন। ১০২ মিলিয়ন নরওয়েজিয়ান ক্রাউন। এর থেকে ২৫ লাখ ক্রাউন খরচ করে তিনি কিনে নিয়েছেন তাঁর প্রিয় ক্লাব অড গারল্যান্ডের এক ডিফেন্ডার ফ্রেড্রিক সেম্ব বার্গের ২৫ শতাংশ শেয়ার। প্রতিশ্রুতিশীল এই ডিফেন্ডারের বেতন দিতে হিমশিম খাচ্ছিল শীর্ষ লিগের ক্লাবটি। উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে এসেছেন বোরগেসেন। ভবিষ্যতে এই খেলোয়াড়কে বিক্রি করে পাওয়া অর্থের ২৫ শতাংশও অবশ্য পাবেন তিনি। রয়টার্স। রিয়ালের বেলজিদান নাকি টটেনহামের খেলা দেখতেন শুধু গ্যারেথ বেলকে দেখার জন্য! জিদান রিয়াল মাদ্রিদের হর্তাকর্তাদের একজন। আর রিয়াল মাদ্রিদ কিনতে চাইছে গ্যারেথ বেলকে। সব মিলিয়ে প্রশংসা যতটা আন্তরিক, তার চেয়ে বেশি কূটনৈতিক শোনায়। তবে তাঁকেও ছাড়িয়ে গেছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্প্যানিশ এক রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, ‘বেলের জন্মই হয়েছে রিয়াল মাদ্রিদে খেলার জন্য! সে বিশ্বের সেরা ফুটবলারদের একজন আর সেরাদের জায়গা সব সময় রিয়াল।’ হোয়াইট হার্ট লেন থেকে সান্তিয়াগো বার্নাব্যুর পথটা হয়তো এখন আর বেশি দূরে মনে হবে না বেলের! ওয়েবসাইট।জামিনে বিয়েবাগ্দত্তাকে মনে মনে একটা ধন্যবাদ দিতেই পারেন আঙ্কিত চাভান। তাঁর কারণেই জামিন পেয়ে জেল থেকে কয়েক দিনের জন্য মুক্তি পেলেন! স্পট ফিক্সিংয়ের অভিযোগে যেতে হয়েছে জেলখানায়। কিন্তু এদিকে যে ২ জুন বিয়েটাও ঠিক হয়ে ছিল। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের এই স্পিনার জামিন আবেদনে জানান, বিয়ে ভেঙে গেলে তাঁর চেয়ে বেশি দুর্নাম হবে কনের। সামাজিক বাস্তবতায় ওটাকেই সত্যি ভেবে হয়তো সাময়িক জামিন দিলেন আদালত। এক লাখ রুপি গচ্ছিত রেখে আঙ্কিত ছাড়া পেলেন এক সপ্তাহের জন্য। নববধূকে রেখে ৬ জুন তাঁকে ফিরতে হবে তিহার জেলে! ওয়েবসাইট।