অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাকুলা ফুটবলারফিরে এলেন কাউন্ট ড্রাকুলা। ভ্যাম্পায়ার শিরোমণি ড্রাকুলা ফিরলেন নিজ জন্মভূমি রোমানিয়াতেই। তবে এবার বেশ বদলে ফুটবলার রূপে যেন ফিরলেন ট্রানসিলভানিয়ার ভয়াল এই চরিত্র। তবে করেছেন সেই একই কাজ। বিষদাঁত বসিয়েছেন প্রতিপক্ষ এক খেলোয়াড়ের বাহুতে। নব্য এই ‘ড্রাকুলা’ রোমানিয়ার লিগা ওয়ানের দল পেত্রোলুল প্লোয়েস্তির গোলরক্ষক মিরচিয়া বোর্নেস্কু। পরশু প্রতিপক্ষ গাজ মেতান মেদিয়াসের স্ট্রাইকার থা’য়ের আল বাওয়াব সময় নষ্ট করাতেই খেপে গিয়ে এই কাণ্ড করেন বোর্নেস্কু। এরপর অবশ্য লঙ্কাকাণ্ড বেধে যায় মাঠে, যা থামাতে সাত-সাতটি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে, সঙ্গে ১২টি হলুদ কার্ডও। ওয়েবসাইট।পোকারু ফেল্প্সক্রিকেটের মতো পোকারেও নৈপুণ্য দেখিয়েছেন শেন ওয়ার্ন। মাইকেল ফেল্প্সও সাঁতারপুলের মতো পোকারেও ঝড় তুলতে পারেন কি না, সেটাই এখন দেখার। লন্ডন অলিম্পিক দিয়ে সাঁতারকে বিদায় বলা ফেল্পেসর সেদিন অভিষেক হয়ে গেল পোকারের বিশ্ব সিরিজে। পোকার হলো তাসের বাজি। ফেল্প্সই বলছেন, সাঁতারকে বিদায় জানিয়ে নিজের অন্য আগ্রহের বিষয়গুলোতে মনোযোগ দিতে পারছেন। জুয়াটা তাঁর খুবই পছন্দ। সেদিন অবশ্য খেলতে যাননি। শুধু দেখতে গিয়েছিলেন। কিন্তু পোকারুরা তাঁকে খেলাটা শিখিয়ে দেন। ব্যস, হয়ে গেল ফেল্পেসর পোকারে অভিষেক। ওয়েবসাইট।