অন্যকলাম
মোমের রোনালদোকোন ভঙ্গিমায় নিজেকে অমর দেখতে চান ক্রিস্টিয়ানো রোনালদো? মাঠের এমন কোনো মুভ, বিশেষ কোনো চাহনি কিংবা হাসি? প্রশ্নটা শুনে রোনালদো হাসলেন। এভাবে কখনো হয়তো ভাবেনইনি! কিন্তু রিয়াল মাদ্রিদের মোমের জাদুঘরের জন্য তাঁর মূর্তি বানাতে যে ভাস্কর এসেছিলেন তিনি নাছোড়বান্দা। অবশেষে বলতেই হলো, ফুটবল মাঠে সাধারণত তিনি পা দুটি সামান্য ফাঁক করে সোজা সামনে তাকানো অবস্থায় যেভাবে দাঁড়ান, এই ভঙ্গিটাই তাঁর পছন্দ। ভাস্করের কাজ সহজ হলো। মোমের রোনালদোকে অবশ্য এই প্রথম দেখছে না পৃথিবী। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে আগেই রাখা হয়েছে একটা। যদিও রোনালদো নিজে এখনো গিয়ে দেখেননি। ওয়েবসাইট।ফেডেক্সের আশঙ্কাটেনিস কোর্টে কত কিছুই তো করেন খেলোয়াড়েরা। কিন্তু মোবাইল ফোন নিয়ে কথা বলতে দেখলে একটু সন্দেহ জাগতেই পারে। কে জানে, হয়তো কোচের কাছ থেকে পরামর্শ নেন কি না! রজার ফেদেরারের ইঙ্গিতটা সে রকমই। ইদানীং টেনিস খেলোয়াড়দের এই প্রবণতাটা বেশ বেড়েছে। কিছুদিন আগে ইউক্রেনের সের্গেই স্টাখোভস্কি খেলার সময় মোবাইল ফোনে ছবি তোলেন। সেটা আবার পোস্টও করেন টুইটারে। ফ্রান্সের গেইল মনফিলিসও মোবাইল দিয়ে ছবি তুলেছিলেন দর্শদের, তবে সেটা ম্যাচ শেষে। ফেদেরার মনে করেন, এমন ঘটনার অন্যায় সুবিধাও কেউ নিতে পারে। সেজন্য ‘ফেডেক্স’ চান কোর্টে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হোক। ওয়েবসাইট।