অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাদুকরি সেপ্র
ফ্রি-কিক পেয়েছে কোনো দল। দেখা গেল মানবদেয়ালটা কোথায় হবে সেটা বারবার বুঝিয়ে দিতে হচ্ছে রেফারিকে। একবার ঠিক করে দেন তো সঙ্গে সঙ্গেই খেলোয়াড়েরা এগিয়ে আসে এক কদম। ফুটবল মাঠের পরিচিত দৃশ্যই এটা। সময়ক্ষেপণও এতে কম হয় না। তবে আগামী বিশ্বকাপে অন্তত সেটা হবে না। নতুন এক ধরনের সেপ্র ব্যবহার করবেন রেফারিরা। কিন্তু এভাবে তো সারা মাঠ সেপ্রর দাগে ভরে যাবে। মজাটা এখানেই। সেপ্র করার খানিক পরই দাগটা উঠে যাবে। এ জন্যই এটাকে বলা হচ্ছে ‘ভ্যানিশিং সেপ্র’। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার পরশু নিশ্চিত করেছেন এটা। এএফপি।
আরজি
অলিম্পিকে সোনা জিতেছে তিনবার, আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চারবার। পাকিস্তানিদের কাছে এসব এখন রূপকথার মতোই মনে হয়। পাকিস্তান হকি দল সামনের বিশ্বকাপে নামই লেখাতে পারেনি। অথচ হকি দেশটির জাতীয় খেলা। দলের এই দুরবস্থা মেনে নিতে পারছেন না সাবেক খেলোয়াড়েরা। পরশু এই সাবেকদের অনেকেই জড়ো হয়েছিলেন ইসলামাবাদের পার্লামেন্টের সামনে। সেখানে এক ডজনেরও বেশি সাবেক মিলে প্রতিবাদে মুখর হয়েছেন। প্রেসিডেন্ট নেওয়াজ শরিফের কাছে তাঁরা আরজি জানিয়েছেন, রাজনীতির থাবা থেকে হকিকে মুক্ত রাখার, হকিকে রক্ষা করার। কিন্তু নগর পুড়লে দেবালয় কি এড়ায়? এএফপি।