অন্যকলাম
প্রতিষেধকক্যারিয়ারে চোটাঘাত তাঁকে কম ভোগায়নি। কিন্তু আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর বড় কোনো চোট ছাড়াই একটা মৌসুম কাটিয়ে দিলেন। কী সেই জাদুর কাঠি, যার ছোঁয়ায় এমন বদলে গেলেন রবিন ফন পার্সি? জানা যাচ্ছে, গোপন সেই প্রতিষেধক ‘বডিহেলিক্স’ নামের একধরনের বিশেষ বন্ধনী। ঊরুতে ওটা পরেই চোটকে আড়ি দিয়েছেন ফন পার্সি। তবে ফন পার্সি একাই নন, এই বন্ধনী দারুণ উপকার করেছে ওয়েইন রুনিরও। হাঁটুতে আঘাত পাওয়ার পর এটা পরেই রুনি প্রত্যাশার চেয়ে অনেক আগে ফিরেছিলেন মাঠে। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল-রাগবি খেলোয়াড়েরা বডিহেলিক্স ব্যবহার করেন আগে থেকেই। ওয়েবসাইট।সুয়ারেজের জবাবইট মারলে পাটকেল খেতে হয়—কথাটা কি ভুলে গিয়েছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইটের জবাব পাটকেলেই দিলেন লুইস সুয়ারেজ। চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাত কামড়ে দিয়েছিলেন সুয়ারেজ। এ জন্য লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকারের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। নিজের সাত বছর বয়সী ফুটবলপ্রেমী ছেলের উদাহরণ দিয়ে বলেন, সুয়ারেজের আচরণ শিশুদের জন্য ভালো দৃষ্টান্ত নয়। লিভারপুলের সঙ্গে ইংল্যান্ডকেও ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সুয়ারেজ জবাবে বললেন, ‘কোন মন্ত্রী আমার সম্পর্কে কী বলেন, আমি জানি না। তবে তাঁর উচিত ইংল্যান্ডের মানুষের কথা ভাবা ও নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালনের চেষ্টা করা।’ ওয়েবসাইট।ব্যর্থ চেষ্টাচেষ্টা তাহলে কম করেনি রিয়াল মাদ্রিদ! শুধু অর্থের প্রলোভন নয়, নেইমারকে দলে টানতে গোপনে আরও অনেকভাবেই চেষ্টা করেছে তারা। স্প্যানিশ দৈনিক মার্কার কাছে তাদের গোপন সেই চেষ্টার কথাও ফাঁস করে দিলেন নেইমার। স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের দুই ব্রাজিলিয়ান সতীর্থ কাকা ও মার্সেলো মিলে নাকি তাঁকে রিয়ালে যোগ দেওয়ার জন্য অনেক বুঝিয়েছেন। সেই চেষ্টা যে জলে গেছে, সেটা তো এখন আর কারও অজানা নয়। জাতীয় দলের সতীর্থ কিংবা রোনালদোর মতো মহাতারকার অনুরোধ নয়, নেইমার শুনেছেন নিজের হূদয়ের কথা। ওয়েবসাইট।