অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণের মায়ায়...বোমার শব্দে প্রকম্পিত চারদিক। যেকোনো সময় কাছেপিঠেই বিস্ফোরিত হতে পারে গ্রেনেড, প্রাণসংশয় সর্বদাই। ইরাকের রাজধানী বাগদাদের নৈমিত্তিক চিত্রই এটা। এর মধ্যেই চলছে জীবন, থেমে নেই ফুটবল। তবে রডিওন গাকানিনের জন্য ব্যাপারটা ছিল ভড়কে দেওয়ার মতোই। ইরাকের শীর্ষ দল আরবিল এফসির দায়িত্ব নিয়েছিলেন এই ক্রোয়েশিয়ান কোচ। কিন্তু মৌসুমের অর্ধেকেরও বেশিটা বাকি থাকতেই ক্লাব ছেড়ে দিতে চাইছেন। কদিন আগেই জাতীয় স্টেডিয়ামের বাইরে একটা বোমা বিস্ফোরিত হয়। এর পরই গাকানিন বলে দেন আর থাকবেন না। আরবিলকে এখন একজন স্বদেশি কোচই ঠিক করতে হবে। এএফপি।লারাকে টেন্ডুলকারনব্বই দশকজুড়ে ২২ গজে যখন দুজনের শ্রেষ্ঠত্বের লড়াই, তখন থেকেই মাঠের বাইরে দুজনের দারুণ বন্ধুত্ব। সময়ের সঙ্গে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার বন্ধুত্বের বাঁধনটা শক্ত হয়েছে আরও। একসঙ্গে হলেই চুটিয়ে আড্ডা দেন, সুযোগ পেলেই স্তুতিতে ভাসান পরস্পরকে, মুম্বাই গেলে টেন্ডুলকারের বাড়িতে ঢুঁ মারেন লারা। অটুট বন্ধুত্বের আরেকটি নিদর্শন পাওয়া গেল। শিরোপা জিতে টেন্ডুলকার আইপিএল ছাড়ার ঘোষণা দেওয়ার পর বন্ধুকে শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন লারা। টেন্ডুলকার আবার মুম্বাই ইন্ডিয়ানস-সতীর্থ কাইরন পোলার্ডের মাধ্যমে লারাকে উপহার দিয়েছেন একটি শার্ট। উপহার পেয়ে ফেসবুকে লারা লিখেছেন, ‘ধন্যবাদ শচীন...শিগগিরই শার্ট পরে দেখব।’ ওয়েবসাইট।