অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগ্যুদ্ধউসাইন বোল্ট ও মারিও বালোতেল্লি দুই ভুবনের বাসিন্দা। দুই মহাদেশেরও। কিন্তু কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেন ট্র্যাক ও ফুটবলের দুই তারকা। শুরুটা করেছিলেন জ্যামাইকান বজ্রবিদ্যুৎ বোল্ট। সেদিন বালোতেল্লিকে নিয়ে বিশ্বের দ্রুততম মানব বলেছিলেন, ‘বালোতেল্লি একজন দারুণ ফুটবলার। তার আগ্রাসী ধরনটা আমার সঙ্গে যায় না। সত্যি বলতে কি, আমি তাকে খুব একটা পছন্দ করি না।’ এই বাঁকা মন্তব্য কেন চুপচাপ হজম করবেন বালোতেল্লি? ইটের জবাবে টুইটারে পাটকেলই ছুড়ে দিয়েছেন ইতালিয়ান স্ট্রাইকার, ‘উসাইন বোল্ট, তুমি যাদের চেনো না, তাদের বিচারের অধিকার তোমার নেই।’ পরে অবশ্য বালোতেল্লি টুইটার থেকে মুছে দিয়েছেন পোস্টটা। ওয়েবসাইট।দুজনের মিলআগে কখনো টাইগার উডসের সঙ্গে নিজের গোপন প্রেমের কথাটা স্বীকার করেননি লিন্ডসে ভন। তবে জানাজানি হয়ে যাওয়ার পর তাই সম্পর্ক নিয়ে আর কোনো রাখঢাক করছেন না আমেরিকান এই স্কিয়ার। গলফার প্রেমিককে নিয়ে নাকি তিনি দারুণ খুশি। হবেই তো। পছন্দ-অপছন্দ, চিন্তাভাবনা সবই যে দুজনের একই রকম। এত ভালোবাসেন বলেই কিনা স্কি রেসিং থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন, একান্তে সময় কাটাচ্ছেন। চোখের আড়াল করছেন না টাইগার উডসকে। না করাই উচিত। আড়াল হলেই উডস আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলেন কি না, কে বলতে পারে! ওয়েবসাইট।মিকেলের আশাছয়টি মহাদেশের শিরোপাজয়ীদের আসর। সঙ্গে স্বাগতিক ও বিশ্বকাপ চ্যাম্পিয়নরাও আছে। কনফেডারেশনস কাপে আর যা-ই হোক, রথী-মহারথীদের অভাব নেই। এবারও ব্রাজিল, ইতালি বা স্পেনের কারও হাতেই শিরোপা উঠবে বলে অনুমান। এত বড় বড় দলের ভিড়ে নাইজেরিয়াকে নিয়ে সেভাবে আলোচনা নেই। কিন্তু জন ওবি মিকেল বলছেন অন্য কথা, চ্যাম্পিয়ন হবে নাইজেরিয়া! প্রথমবারের মতো আফ্রিকান চ্যাম্পিয়নদের এই শিরোপা এনে দিতে চান মিকেল। চেলসি মিডফিল্ডার বলেছেন, মুহূর্তটা হবে ঐতিহাসিক। এএফপি।