অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজিলের মূর্তিমাত্র ২৪ বছর বয়সেই দারুণ একটা সম্মান পেয়ে গেলেন মেসুত ওজিল। বার্লিনের মাদাম তুসোর জাদুঘরে ঠাঁই পেয়েছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ওজিলের হাস্যোজ্জ্বল মোমের মূর্তি। তা-ও আবার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়ুর্গেন ক্লিনসমান ও অলিভার কানদের মতো মহারথীদের পাশে। তবে একটা জায়গায় পূর্বসূরিদের ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার। ওজিলের চেয়ে কম বয়সে আর কেউ এই সম্মান পাননি! ওয়েবসাইট। মুগ্ধ এরানিমাত্র ৪৬ মিনিট। তাতেই শেষ সারা এরানির দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলার স্বপ্ন। সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে ৬-০, ৬-১ লজ্জাজনক হারটা নাকি তার পরও খুব উপভোগ করেছেন ইতালিয়ান টেনিস তারকা! ‘আমি এটি উপভোগ করেছি। দারুণ কোর্ট, দারুণ পরিবেশ। আর সেরেনা যেভাবে খেলেছে সেটাও স্রেফ অবিশ্বাস্য’—হারের পর এরানির প্রতিক্রিয়া শুনে মনে হতে পারে তিনি বোধ হয় প্রতিদ্বন্দ্বী নন, প্রতিপক্ষের খেলার মুগ্ধ দর্শক ছিলেন। এএফপি।