অন্যকলাম
সেই দিন...স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নিয়েছেন, সেটাও বেশ কিছুদিন হয়ে গেছে। কিন্তু ‘ফার্গি’ আর ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ-আউটে থাকবেন না—এটা যেন মানতেই পারছেন না শিষ্যরা। ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি এখনো ভুলতে পারছেন না সেই দিনটার কথা। যেদিন ড্রেসিংরুমে ঢুকেই ফার্গি বললেন, অবসর নিতে যাচ্ছেন, নৈশব্দ গ্রাস করেছিল সবাইকে। আবেগের আকস্মিক ধাক্কায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন সবাই। ফন পার্সি নিজেই বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিলেন, ‘আমি মাথা নাড়লাম। জোরে একটা নিঃশ্বাস নিলাম। তিনি কি আসলেই এটা বলেছেন? নাকি আমি নিজেই ভাবছি এটা?’ ওয়েবসাইট। ভাষাশিক্ষাস্পেনে তাঁর নাড়ি পোঁতা। এত দিন স্বদেশি ক্লাবেরই কোচ ছিলেন। পেপ গার্দিওলাকে এবার পাড়ি জমাতে হচ্ছে বিদেশ-বিভুঁইয়ে। সামনের মৌসুম থেকেই দায়িত্ব নিচ্ছেন ইউরোপ-সেরা বায়ার্ন মিউনিখের। নতুন দেশ, নতুন সংস্কৃতি, ভাষাটাও নতুন। এ জন্যই স্প্যানিশ এই কোচ কোমর বেঁধে জার্মান শিখতে নেমে পড়েছেন। জার্মান ভাষাটা শিখছেন নিউইয়র্কে, অনেক দূর এগিয়েও গেছেন। তাঁর ভাই পেরে জানিয়েছেন গার্দিওলা নাকি প্রথম সংবাদ সম্মেলনে জার্মান বলে সবাইকে চমকে দিতে চান। আর গার্দিওলা যেটা ঠিক করেন, সেটা করেই ছাড়েন। সে জন্যই গৃহশিক্ষকের অধীনে চলছে গার্দিওলার জার্মান-শিক্ষা। সাবেক বার্সা কোচ অধ্যবসায়ী বটে! এএফপি।শারাপোভার সত্যগত বছর লাল দুর্গ জয় করেছিলেন। এবারও ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারলেন না মারিয়া শারাপোভা। সেরেনা উইলিয়ামসের কাছে ফাইনালে হারলেন সরাসরি সেটে। সেরেনার সামনে দাঁড়ালেই শারাপোভা কোথায় যেন হারিয়ে যান। হারলেন টানা ১৩ ম্যাচে। এই পরাজয়ে রুশ তারকার কোনো আক্ষেপ থাকতে পারে না। সেরেনার শ্রেষ্ঠত্বই হয়তো মেনে নিয়েছেন, কিন্তু মুখে সেটা স্বীকার করেননি, ‘জীবনে খুব বেশি আক্ষেপ আমি করিনি। আমি আসলে এটা একদমই করতে চাই না। আপনাকে সামনে এগোতে হবে। এটা কোনো অজুহাত নয়, কিন্তু সে (সেরেনা) আসলেই খুব ভালো খেলেছে।’ এএফপি।