অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুহুমকিদায়িত্ব নিয়েছেন মাত্রই এক মাস হলো। কিন্তু এখনই বিদায় বলে দিচ্ছেন নামিবিয়া ফুটবল দলের সুইডিশ কোচ রজার পামগ্রেন। আসলে বিদায় বলতে তিনি বাধ্য হচ্ছেন! অন্য কোনো ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পাননি। অর্থকড়ি নিয়েও ঝামেলা নেই। তাহলে এত তড়িঘড়ি পাততাড়ি গোটানোর কারণ কী? পামগ্রেন জানিয়েছেন, তাঁকে মৃত্যুহুমকি দেওয়া হয়েছে। খুব একটা খারাপ যে করেছেন, তা নয়। গত এক মাসে দুটি প্রীতি ম্যাচে ড্র করেছেন। ওই দুটি ম্যাচে হারলে যে কী হতো! রয়টার্স। তাহিতির অপেক্ষাকনফেডারেশনস কাপে খেলতে পারাটাই তাদের জন্য বিশাল ব্যাপার। ব্রাজিল, ইতালি, স্পেনের সঙ্গে একই টুর্নামেন্টে খেলার সুযোগটা নিশ্চিত হতেই ওশেনিয়ার ছোট্ট দ্বীপ তাহিতিতে উৎসব হয়ে গিয়েছিল। দলের বেশির ভাগ খেলোয়াড়ই যে শৌখিন! বিশ্বকাপের এই মহড়া টুর্নামেন্টে তাহিতি কেমন করবে, সেটার আন্দাজও পাওয়া যাচ্ছে। শিরোপা দূর অস্ত, মানসম্মান নিয়েই টানাটানি পড়তে পারে। গত সপ্তাহে একটি প্রস্তুতি ম্যাচে চিলির অনূর্ধ্ব-২০ দলের কাছে খেয়েছে ৭ গোল। পরশু ব্রাজিলের দ্বিতীয় বিভাগের একটা দলও তাদের হারিয়েছে। গ্রুপসঙ্গী স্পেন, উরুগুয়ে, নাইজেরিয়া হয়তো গোল-উৎসবেরই ক্ষণ গুনছে! ওয়েবসাইট। ফিশারের কীর্তিথাকার কথা ছিল পরীক্ষার হলে। কিন্তু ফিশার পরশু নেমে পড়লেন মাঠে। আর ইয়র্কশায়ারের হয়ে মাঠে পা রেখেই হয়ে গেছেন কাউন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ভেঙে দিয়েছেন ৯১ বছরের পুরোনো রেকর্ড। সবচেয়ে কম বয়সে কাউন্টি ক্রিকেট খেলার আগের রেকর্ডটি ছিল গ্লামরগনের রয়স্টন গ্যাবা-জোনসের। ১৯২২ সালে ১৫ বছর ২৭৪ দিন বয়সে হয়েছিল তাঁর অভিষেক। ফিশারের অভিষেক হলো ১৫ বছর ২১২ দিন বয়সে। পরীক্ষা পিছিয়ে দিয়ে ফিশারকে সুযোগটা করে দিয়েছিলেন তাঁর শিক্ষকেরাই। ৪০ রানে ১ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে করেছেন ৪ বলে ১০ রান। তবে তাঁর দল হেরে গেছে লিস্টারশায়ারের কাছে। রয়টার্স।