অন্যকলাম
কনিষ্ঠতমফুটবল কোচের কথা ভাবলেই আপনার চোখে ভেসে উঠতে পারে বয়সী একজন লোক সাইডলাইনে দাঁড়িয়ে উদ্বেগাকুল সময় কাটাচ্ছেন। এটা অবশ্য সাবেকি ভাবনা। আগের দিনে অভিজ্ঞতার ভাঁড়ার সমৃদ্ধ না হলে কাউকে কোচ হিসেবে মানাত না। এখন দিন পাল্টেছে। কম বয়সীরা ফুটবল কোচিংয়ে আসছেন। অবশ্য ২১ বছর বয়সী ভুগার হুসেইনজাদে একটা রেকর্ডই করে ফেললেন। তিনিই বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ পেশাদার কোচ। আজারবাইজানের ক্লাব এফসি বাকুর এই তরুণ কোচ গত নভেম্বরে দায়িত্ব নিয়ে দলকে তুলে এনেছেন শীর্ষ পাঁচে! ওয়েবসাইট।নেই পিস্টোরিয়াসবান্ধবীকে গুলি করে খুন করার অভিযোগ বয়ে বেড়াচ্ছেন। সেটির বিচার নিয়েই ব্যতিব্যস্ত থাকায় গত কিছুদিন ট্র্যাক থেকে দূরেই ছিলেন অস্কার পিস্টোরিয়াস। ইচ্ছা ছিল, সামনের মাসে ফ্রান্সে অনুষ্ঠেয় প্যারালিম্পিক অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্র্যাকে ফেরার। পিস্টোরিয়াসের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। কাল ঘোষিত দক্ষিণ আফ্রিকার ৩২ সদস্যের দলেই রাখা হয়নি তাঁকে। খুনের আসামিকে দলে নিয়ে কে বিতর্কের জন্ম দিতে চায়! এএফপি। মুখ ফসকেমুখের কথা ভয়ানক। একবার ফসকে গেলে আর ফেরত নেওয়া যায় না! ফিরিয়ে নিতে পারছেন না বলেই তীব্র সমালোচনা সইতে হচ্ছে অস্ট্রেলিয়ার ফুটবল কোচ কোচ হেলগার ওসিয়েককে। সেদিন জর্ডানকে অস্ট্রেলিয়া ৪-০ গোলের হারানোর পর এসেছিলেন সংবাদ সম্মেলনে। আয়োজকদের একজনের উদ্দেশে বলেন, ‘আপনি তো দেখি আমার স্ত্রীর মতো করছেন।’ পরে বলেন, ‘মহিলাদের প্রকাশ্যে মুখ খোলা উচিত নয়।’ সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এ নিয়েই। ওসিয়েক এখন যতই বলছেন, স্রেফ রসিকতা করেছেন, পুরোটাই ভুল বোঝাবুঝি। কাউকে আহত করা তাঁর উদ্দেশ্য ছিল না। কিন্তু কেউ তা মানছেন না! ওয়েবসাইট।