অন্যকলাম
বরে শাপ...মাত্রই কুইন্স ওপেন জিতেছেন অ্যান্ডি মারে। ঘরের ছেলেকে স্বরূপে ফিরতে দেখে ব্রিটিশদের খুশিই হওয়ার কথা। কিন্তু অনেকে হয়েতো মনে মনে নাখোশও। মারের জয়ের পরই যে উইম্বলডনের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সেন্টার কোর্টের ফাইনালে সবচেয়ে ভালো জায়গার একজোড়া টিকিটের দাম কত অনুমান করতে পারেন? বেশি না, মাত্র ১৬ লাখ টাকা! যারা এর চেয়ে কম ভালো জায়গায় বসতে চান তাঁদের অবশ্য কম খরচ হবে। সেটাও আট লাখের একটু বেশি! ওয়েবসাইট। আবারও বালোতেল্লিআর দশজনের মতো তিনি নন। মাঠে হোক বা মাঠের বাইরে, খ্যাপাটে কাণ্ডকীর্তিতে তাঁর জুড়ি মেলা ভার। গত পরশু আরও একবার করে দেখালেন মারিও বালোতেল্লি। মেক্সিকোর বিপক্ষে জয়সূচক গোলটা করেই জার্সি খুলে একেবারে আদুল হয়ে গিয়েছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার। হলুদ কার্ড দেখে মাশুলও গুনেছেন। কনফেডারেশনস কাপের মতো বড় মঞ্চে বালোতেল্লির এই খ্যাপাটেপনা পছন্দ হয়নি ইতালি কোচের। ‘এমন একটা কঠিন টুর্নামেন্টে বাজে হলুদ কার্ড দেখাটা কোনো কাজের কথা নয়’—প্রানদেল্লির ক্ষোভ। তবে বালোতেল্লির ব্যাখ্যায় আপনি ভিরমি খেতে পারেন। জার্সি খুললে হলুদ কার্ড দেখতে হয়, এটা নাকি তিনি জানতেনই না! এএফপি।নিলামে ‘ফার্গি’মুখে চুইংগাম, খসখস করে কাগজে প্রথম একাদশের নামগুলো লিখছেন। দৃশ্যটা এখন শুধু ইতিহাসের অংশ। স্যার অ্যালেক্স ফার্গুসনকে আর কখনো ডাগ-আউটে দেখা যাবে না। ফার্গির স্মৃতিধন্য যেকোনো কিছুই এখন দারুণ লোভনীয়। ইউনাইটেড-ভক্তরা নড়েচড়ে বসতে পারেন, ১৯৮৬ সালে ইউনাইটেডের দায়িত্বে প্রথম ম্যাচে ফার্গির স্বাক্ষর করা ‘টিমশিট’ উঠছে নিলামে। আশা, দুই হাজার থেকে তিন হাজার পাউন্ডে বিকোবে এটা। মজার ব্যাপার, ইউনাইটেডের কেউ নন, খেলোয়াড় তালিকাটি নিলামে উঠছে প্রথম ম্যাচের প্রতিপক্ষ অক্সফোর্ড ইউনাইটেডের এক সমর্থকের সৌজন্যে। এই ম্যাচে অক্সফোর্ডের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল ইউনাইটেড! এএফপি।