অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধুই বেলের!এই যুগে উদ্ভাবনী কিছু করলে সেটার স্বত্ব নিবন্ধন করা হয়ে যায় সঙ্গে সঙ্গেই। কিন্তু তাই বলে গোল উদ্যাপনের স্বত্বও যে নিবন্ধন করা হবে, সেটা কে ভাবতে পেরেছিল! গ্যারেথ বেল সেটাই করেছেন। গোল করার পর দুই হাতটা হূদয় আকৃতির করে উদ্যাপন করেছেন অনেকবার। এখন এই ধরনটা নিবন্ধনের জন্য আবেদন করেছেন বেল। গালভরা একটা নামও দিয়েছেন, ‘ইলেভেন অব হার্টস’। স্বত্বটা পেয়ে গেলে শুধু এটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে বছরে পেতে পারেন ৩০ লাখ ডলার! ২০১০ সালে প্রেমিকা এমাকে উৎসর্গ করে প্রথম এই উদ্যাপনটা করেছিলেন বেল। ওয়েবসাইট।