অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপকা বেটা!দীর্ঘদিনের অনভ্যাস কাটিয়ে আবার নেমেছিলেন মাঠে। লারসনের নামটা উঠে গেল স্কোর শিটেও। এত দূর পড়ে যাঁরা ভাবছেন হেনরিক লারসন মাঠে ফিরে গোল করেছেন, তাঁদের একটু ভুল হচ্ছে! গোলটা লারসনই করেছেন, তবে সিনিয়র লারসন নন, জুনিয়র লারসন। ১৫ বছর বয়সী ছেলে জর্ডানের সঙ্গে সিনিয়র লারসন নেমেছিলেন সুইডিশ ক্লাব হোগাবর্গের হয়ে। বাবা পারেননি, ছেলে ঠিকই গোল পেয়েছেন। এর মধ্যে অনেক বড় বড় ক্লাবের নজর পড়েছে জর্ডানের ওপর। বাবার পথেই হাঁটছে ছেলে! রয়টার্স।শুমাখারের কল্যাণে...আগেই বলেছিলেন নিজের স্বাক্ষর করা ফর্মুলা ওয়ানের ‘রেসস্যুট’ নিলামে তুলবেন। এ থেকে যে অর্থ পাওয়া যাবে তার ১০ গুণ অর্থ দেবেন বন্যার্তদের জন্য ত্রাণ তহবিলে। মাইকেল শুমাখার কথা রাখছেন। নিলামে ফেরারির সেই স্যুটের দাম উঠেছে ৫০ হাজার ইউরো। তার মানে শুমাখার দান করবেন ৫ লাখ ইউরো। এ মাসেই প্রবল বৃষ্টিতে দক্ষিণ জার্মানির বড় একটা অংশে বন্যা হয়। সামাজিক কাজে অনেক আগে থেকেই নিবেদিতপ্রাণ শুমাখার তাই এগিয়ে এলেন বন্যাদুর্গতদের সাহায্যে। ওয়েবসাইট।