অন্যকলাম
মারের ওপর...উইম্বলডন জিতবেন কি না, সেটা বলবে সময়। তবে ঘরের ছেলে অ্যান্ডি মারের ওপর অগাধ ভরসা ব্রিটিশদের। বাজির দরেও শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের পরেই আছেন মারে। জোকোভিচের পক্ষে দর ৫-৪, মারের পক্ষে ৩-১। নাদাল (৪-১) ও ফেদেরার (১৩-২)। তবে মারে উইম্বলডন জিতলে ব্রিটিশরা যতই আত্মপ্রসাদ লাভ করুক না কেন কপাল পুড়বে কিন্তু বাজিকরদের। মারের জয়ে প্রায় ১ কোটি পাউন্ড গচ্চা দিতে হবে তাদের। শুধু বাজিকর কোম্পানি ল্যাডব্রোকসকে এককভাবেই দিতে হবে ১০ লাখ পাউন্ড! ওয়েবসাইট। মালিক টেন্ডুলকারসাংসদ, বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন—ক্রিকেটারের বাইরেও আরও অনেক উপাধিই জুড়ে গেছে শচীন টেন্ডুলকারের নামের পাশে। শিগগিরই হয়তো টেন্ডুলকারের নামের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ‘মালিক’ উপাধিটিও। আইপিএলের আদলে এবার ভারতে শুরু হতে যাচ্ছে আইবিএল। মানে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ। ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, আইবিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই মাস্টার্সের মালিকানা কিনতে যাচ্ছেন টেন্ডুলকার। ওয়েবসাইট।