অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিগসের পরীক্ষানিবিষ্টমনে কী যেন লিখে চলেছেন রায়ান গিগস। কিন্তু এই বুড়ো বয়সে কি আবার পরীক্ষা দিতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারকে? পরীক্ষাই বটে, উয়েফার কোচিং সনদ পাওয়ার জন্য খাতা-কলম নিয়ে বসেছেন। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল কোচিংয়ে নাম লেখাতে যাচ্ছেন। ৩৯ বছর হয়ে গেছে গিগসের, এখনো অবশ্য বুটজোড়া তুলে রাখেননি। তবে আগামী মৌসুম শেষেই হয়তো ফুটবলকে বিদায় জানাবেন। বাতাসে গুঞ্জন, এরপরই দায়িত্ব নিতে পারেন নিজ দেশের ওয়েলসের। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং দলে যোগ দিতে পারেন বলেও গুঞ্জন। তাই আটঘাট বেঁধেই নামছেন গিগস? ওয়েবসাইট।মন্দ কপালবার্সেলোনার সৌভাগ্যে বড় ক্লাবগুলো হয়তো ঈর্ষান্বিতই হচ্ছে এখন। নেইমার যেমন খেলছেন, তাতে হওয়ারই কথা। কিন্তু ফিফা এজেন্ট ফ্রাঙ্ক জাভাগলিয়া যেমনটা বলছেন তাতে জুভেন্টাসেরও কম দুঃখ হচ্ছে না। জুভেন্টাস দুই বছর আগে নেইমারকে দলে প্রায় নিয়েই ফেলেছিল। চুক্তিও হয়ে গিয়েছিল ৩ কোটি ৫০ লাখ পাউন্ডের। সে সময় আর্থিক দিক দিয়ে একটু বিপন্ন থাকা সান্তোস অবশ্য শর্ত দিয়েছিল, কোপা লিবার্তোদোরেসের পরের পর্বে গেলে চুক্তিটা বাতিল হবে। জুভেন্টাসের কপাল খারাপ, সান্তোস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নই হয়ে যায়! ওয়েবসাইট।