অন্যকলাম
দাওয়াইম্যাচের আগের দিন খেলোয়াড়েরা নিজেদের নির্ভার রাখতে অনেক কিছুই তো করেন। কেউ বিশ্রাম নেন, আবার কেউ বুঁদ হয়ে থাকেন অন্য কোনো কাজে। এবার উইম্বলডন শুরুর আগে ক্যারোলিন ওজনিয়াকিকে নির্ভার রাখতে ররি ম্যাকইলরয় তাঁকে নিয়ে গেলেন সিনেমা দেখাতে। গলফার প্রেমিককে সঙ্গে নিয়ে মাইকেল ডগলাসের নতুন চলচ্চিত্র বিহাইন্ড দ্য ক্যানডেলাব্রা নিশ্চয়ই খুব উপভোগ করেছেন ওজনিয়াকি। সেটির প্রমাণ পাওয়া গেল পরদিন কোর্টে। গত পরশু প্রথম রাউন্ডে হেসেখেলেই জিতলেন ওজনিয়াকি। ওয়েবসাইট।ভুক্তভোগী বলেভয়াবহ এ দুর্যোগের সাক্ষী তিনি। বন্যা আর ভূমিধস-কবলিত উত্তরাখন্ডের মানুষের সঙ্গে কিছুদিন আটকা পড়েছিলেন হরভজন সিং নিজেও। কাছ থেকে দেখেছেন প্রকৃতির নির্মমতায় মানুষের অসহায় হয়ে যাওয়া। ভারতীয় সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে নিয়ে আসার পরও ভুলতে পারছেন না সেই দুঃসহ স্মৃতির কথা। এ কারণেই সিদ্ধান্ত নিলেন অসহায় ওই মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসার। দুর্যোগকবলিত মানুষের জন্য গঠিত সাহায্য তহবিলে ১০ লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় অফ স্পিনার। পিটিআই। দুই বলফুটবল এমনিতে এক বল দিয়েই খেলা হয়। কিন্তু যদি এমন হয়, দুই দল দুই বল নিয়ে খেলল! বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে হলে এমন এক অদ্ভুত উপায়ই বের করেছেন সিজারে প্রানদেল্লি। আগামীকাল কনফেডারেশনস কাপের সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইতালি। তার আগে ইতালি কোচ মজা করেই বলছেন কথাটা, ‘স্পেনকে হারাতে হলে হয়তো আপনাকে আরেকটা বল নিয়ে আসতে হবে এবং মাঠে খেলতে হবে দুটো বল নিয়ে।’ মাঠে স্পেনের কাছ থেকে বল যেহেতু কেড়েই নেওয়া যায় না, আরেকটা বল নিয়ে চুপিচুপি গোল দিয়ে আসা ছাড়া আর উপায়ই বা কী! ওয়েবসাইট।