অন্যকলাম
বন্দুকের মুখেস্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন ক্রিকেট থেকে। এক বছর ইংল্যান্ডে জেল পর্যন্ত খেটেছেন। কিন্তু দুর্ভাগ্য যেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফের পিছু ছাড়ছেই না। দুই দিন আগে লাহোর বিমানবন্দরে এক বন্ধুকে নামিয়ে দিয়ে ফিরছিলেন বাসায়। এমন সময় চার বন্দুকধারী অস্ত্রের মুখে তাঁর গাড়ি আটকায়। মুখে বন্দুক তাক করে নিয়ে যায় আসিফের সঙ্গে থাকা ৯২ হাজার রুপি, পাসপোর্ট, ব্যাংক কার্ড ও দামি ঘড়িসহ সব। তবে অতীত অভিজ্ঞতার কারণেই আসিফ খুব একটা ঘাবড়ে যাননি, ‘আমার জন্য এটা ছিল ভয়াবহ এক ঘটনা। যদিও গত দুই বছর আমার ওপর দিয়ে অনেক কিছুই গেছে।’ ওয়েবসাইট। আফ্রিকায় মেসিকর ফাঁকির কেলেঙ্কারির কালি লেগেছে গায়ে। কিন্তু যত বিতর্কই আঁকড়ে ধরুক, সামাজিক দায়িত্ব পালন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন না মেসি। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন আগেই। এবার কাতারের অ্যাসপায়ার একাডেমির একটা সমাজসেবামূলক কাজে যাচ্ছেন আফ্রিকা। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই সেনেগাল যাবেন। সেখানে মহামারির মতো ছড়িয়ে পড়া ম্যালেরিয়া প্রতিরোধে পরামর্শ দেবেন। মশা ঠেকাতে স্থানীয়দের মধ্যে কিছু মশারিও বিতরণ করবেন। সেনেগালের রাজধানী ডাকারে উদ্বোধন করবেন ‘সুস্বাস্থ্যের জন্য ফুটবল’ শীর্ষক একটা কর্মসূচিও। ম্যালেরিয়ার কবলে প্রতি ৯০ মিনিটে ১৮০ জন শিশু মারা যায় আফ্রিকায়। ওয়েবসাইট। বাবার অভাবজন টমিক তো কেবল একজন বাবাই নন, তার চেয়েও বেশি কিছু। ছেলে বার্নার্ড টমিকের টেনিস-দীক্ষা বাবার হাতে। কিন্তু ছেলে উইম্বলডনে খেলছে, আর জন সেটা দেখছেন দর্শক হয়ে। ছেলের অনুশীলনসঙ্গীকে ‘ঢুস’ মারার দায়ে জনকে সব ধরনের টুর্নামেন্ট থেকে বহিষ্কার করেছে এটিপি। কিন্তু বাবার অভাবটা ভালোই টের পাচ্ছেন ২০ বছর বয়সী বার্নার্ড। প্রথম রাউন্ডে ৫ সেটের ম্যাচে প্রতিপক্ষকে হারাতে রীতিমতো ঘাম ঝরে গেছে। ম্যাচ শেষে অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালসকে (এটিপি) একহাত নিয়েছেন বার্নার্ড, ‘তারা (এটিপি) অনেক বাজে সিদ্ধান্ত দেয়। কিছু ভালোও দেয়। কিন্তু আমাকে বলতেই হচ্ছে এটা জঘন্য একটা সিদ্ধান্ত।’ ওয়েবসাইট।