অন্যকলাম
ত্রাতা ইনিয়েস্তাশেষ সময় শুক্রবার দুপুর পর্যন্ত। এর মধ্যে যদি সব দেনা-পাওনা না মেটানো হয় তবে নেমে যেতে হবে চতুর্থ বিভাগে। স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব আলবাসেতে ছিল মহা সর্বনাশের মুখে। ত্রাতা হয়ে এলেন আন্দ্রেস ইনিয়েস্তা, নিজের পকেট থেকে ২ লাখ ৪০ হাজার ইউরো দিয়ে এবারের মতো রক্ষা করলেন ক্লাবকে। কিন্তু এত মানুষ থাকতে ইনিয়েস্তাই কেন ত্রাণকর্তা? বার্সেলোনায় আসার আগে এই ক্লাবে দুই বছর কাটিয়েছিলেন ‘ডন’ ইনিয়েস্তা। ক্লাবের সিংহভাগ শেয়ারের মালিকও তিনি। আগেও অবশ্য আলবাসেতেকে সাহায্য করেছেন ইনিয়েস্তা, ২০১১ সালে দিয়েছেন ৪ লাখ ২০ হাজার ডলার। ওয়েবসাইট। মেসি-ভক্তিআমাদের দেশে কেউ একটু বিখ্যাত হলেই নিজের নাম পাকাপাকি করে রাখতে কত কিছুই করেন। কিন্তু বিখ্যাত কারও নামে যদি কুকুরের নামে রাখা হয় তাহলে সেটা কেমন হবে? নিশ্চিতভাবেই উঠবে সমালোচনার ঝড়! পছন্দের মানুষের নামে আর যা-ই হোক, কুকুরের নাম কি কেউ রাখে? পশ্চিমে অবশ্য এটা আকছার ঘটে। মাত্রই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ইসকোর ব্যাপারটা দেখুন। লিওনেল মেসির দারুণ ভক্ত এই তরুণ স্ট্রাইকার নিজের কুকুরের নাম রেখেছেন মেসি। কারণ, ‘আমি আমার কুকুরের নাম মেসি রেখেছি, কারণ মেসি বিশ্বের সেরা। আমার কুকুরও তা-ই।’ ওয়েবসাইট।