অন্যকলাম
‘প্রথম’ মারেফেদেরার, নাদাল ছিটকে গেছেন আগেই। তবে ব্রিটিশদের ভরসা অ্যান্ডি মারে এখনো আছেন বহাল তবিয়তে। এগিয়ে যাচ্ছেন মসৃণ গতিতেই। প্রথমও হয়েছেন একটা ক্ষেত্রে। তবে এমনই এক জায়গায়, যেটা আসলে গর্ব করার মতো কিছু নয়। বল লাইনের বাইরে নাকি ভেতরে পড়েছে, সেটা যাচাই করার জন্য হক-আই প্রযুক্তি ব্যবহার করা হয় টেনিসে। খেলোয়াড়েরা তাই চাইলে আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জও করতে পারেন। উইম্বলডনে সবচেয়ে বেশি ‘ব্যর্থ’ চ্যালেঞ্জ করেছেন মারে, ১০টি চ্যালেঞ্জের মধ্যে মাত্র একবার হক-আই মারের পক্ষে রায় দিয়েছে। খেলার সঙ্গে মারে নিশ্চয়ই এই জায়গাটাতেও উন্নতি করতে চাইবেন! ওয়েবসাইট। সমর্থকদের কাণ্ডপ্রিয় ক্লাবের করুণ পরিণতি কি সমর্থকেরা সইতে পারে? সিএসকেএ সোফিয়ার সমর্থকেরা তাই হামলা চালিয়েছিল বুলগেরিয়ান ফুটবল ইউনিয়নের (বিএফইউ) সদর দপ্তরে। এতে উল্টো ফলই হয়েছে। ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভবনের জানালা ভাঙচুর করেছে, ছবি তোলার চেষ্টা করায় একজন সাংবাদিককেও আঘাত করেছে তারা। পুলিশ না থামালে ক্রুদ্ধ সমর্থকেরা নাকি ভবনটিতে আগুন ধরিয়ে দিত! সমর্থকদের ক্ষোভ, বিএফইউ খুবই কঠোর, সিএসকেএ-কে অন্য ক্লাবের সঙ্গে একীভূত হওয়ার অনুমতি দিচ্ছে না। ঋণে জর্জরিত বুলগেরিয়ার সবচেয়ে সফল ক্লাবটির এখন করুণ দশা। এ অবস্থায় প্রথম বিভাগের কোনো ক্লাবের সঙ্গে একীভূত না হলে সিএসকেএ-কে আগামী মৌসুমে খেলতে হবে অপেশাদার লিগে! রয়টার্স।ম্যান্ডেলার জন্যজীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নেলসন ম্যান্ডেলার রোগমুক্তি কামনায় যোগ দিল ব্রাজিল-স্পেনের ফুটবল দল এবং ফিফাও। পরশু ব্রাজিল-স্পেনের কনফেডারেশনস কাপের ফাইনালের আগে ম্যান্ডেলা স্মরণে আয়োজন করা হয় বিশেষ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সেখানে বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার জন্য উপহার হিসেবে খেলোয়াড়দের স্বাক্ষরসংবলিত জার্সি দিল দুই ফাইনালিস্ট ব্রাজিল ও স্পেন। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, ব্রাজিলিয়ান ফুটবলের প্রধান কর্ণধার হোসে মারিয়া মারিন ও স্প্যানিশ ফুটবলের প্রধান অ্যাঙ্গেল মারিয়া ভিয়ার উপস্থিত থেকে দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী রাষ্ট্রপতির সুস্থতা কামনা ও সংহতি প্রকাশ করেছেন। ফিফা ডট কম।