অন্যকলাম
পথ ভুলে! ক্রীড়া প্রতিবেদক বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে একে একে ঢুকলেন বিপ্লব, চয়ন, জাহিদরা। স্টেডিয়ামে অনুশীলনরত অনূর্ধ্ব-১৬ দলের ফুটবলাররা হকি দলকে ঢুকতে দেখে বেশ বিস্মিত। পাশেই মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। একজন তো বলেই বসল, ‘পথ ভুলে কি এখানে ঢুকে পড়েছেন আপনারা?’ ভুল ভাঙালেন জাতীয় হকি দলের নতুন কোচ নাভিদ আলম, ‘খেলোয়াড়দের সহ্যক্ষমতার পরীক্ষা নিতেই এখানে আসা।’ একটু পর চার দলে ভাগ হয়ে অ্যাথলেটিকস ট্র্যাকে ১০ চক্কর দিলেন হকি খেলোয়াড়েরা। পাশে দাঁড়িয়ে নাভিদ আলম জোগাতে থাকলেন উ ৎসাহ, ‘কিপ রিদম বয়েজ!’ কিন্তু ১০ চক্কর শেষে দু-একজন বাদে প্রায় সবাইকে দেখাল বিধ্বস্ত। বিরক্ত রবিনহোআপাতত ধারে খেলছেন। কিন্তু সান্তোসের ইচ্ছা রবিনহোকে মিলান থেকে স্থায়ীভাবে নিয়ে আসা। সেটা হতে হলে আগে কথাবার্তা তো মিলতে হবে। রবিনহো নাকি এত বেশি বেতন চাইছেন, সেটি সান্তোসের সামর্থ্যের বাইরে। কথাটা যখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কানে গেল, তিনি উল্টো রেগে আগুন! এসব গুজবে যে তিনি বিরক্ত সেটা বললেন তাঁর বাবাও, ‘মিলানের মতো বেতন যে সান্তোস দিতে পারবে না, সেটা জেনেই রবিনহো ব্রাজিলে এসেছে। বেশি বেতন চাওয়ার তো প্রশ্নই আসে না।’ তাহলে বেশি বেতন চাওয়ার গুজব রটাল কে? ব্যাপারটা রহস্যময়! ওয়েবসাইট।ক্যামেরনের টুইটপা প্রায় ফসকেই গিয়েছিল অ্যান্ডি মারের। কোয়ার্টার ফাইনালে মারে হেরে গেলে ব্রিটিশরা কাকে দুষতেন, বলুন তো? না, মারে নয়, মুণ্ডুপাত করা হতো ডেভিড ক্যামেরনের। ঘাবড়ে গেছেন? ভাবছেন, মারের হারের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আবার কী সম্পর্ক? অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু ক্যামেরন যে ব্রিটিশ খেলোয়াড়কেই শুভ কামনা জানিয়েছেন টুইট করে, তাঁরই কপাল পুড়েছে। ২০০৭ সালে ইংল্যান্ডের রাগবি দলকে দিয়ে শুরু, এই উইম্বলডনেই হারলেন লরা রবসন। কোয়ার্টার ফাইনালে মারেকেও টুইট করেছিলেন, যদিও হারতে হারতে বেঁচে গেছেন। আজ সেমিফাইনালে মারে হয়তো প্রধানমন্ত্রীর শুভ কামনা প্রত্যাশা করছেন না টুইটারে! ওয়েবসাইট।