অন্যকলাম
ভুল জার্সি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না—কথাটা বায়ার্ন ত্রয়ীর জন্য একটু বদলে যেতে পারে। তাঁরা বলবেন, ভাবিয়া পরিও পোশাক, পরিয়া ভাবিও না। মারিও গোটশে, মারিও গোমেজ, ইয়ান কিরচফকে যে বড় অঙ্কের জরিমানাই গুনতে হচ্ছে জার্সি-বিভ্রাটের জন্য! এই তিন বায়ার্ন খেলোয়াড়ের ব্যক্তিগত স্পনসর নাইকি। কিন্তু বায়ার্ন মিউনিখের অফিশিয়াল স্পনসর আবার প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যাডিডাস। কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে গোটশে ও কিরচফ এসেছিলেন নাইকির লোগোখচিত জার্সি পরে। গোমেজ পরেছিলেন নাইকির ক্যাপ। কিন্তু অ্যাডিডাসের সঙ্গে চুক্তি আছে বায়ার্নের। সেই চুক্তির বরখেলাপ করায় এবার পাঁচ অঙ্কের অর্থদণ্ড দিতে হচ্ছে তাঁদের! এএফপি।নিষিদ্ধ বাদ্যবার্মি আর্মির নাম শোনেননি এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। ইংল্যান্ডের সব খেলায় গ্যালারি মাতিয়ে রাখে এই পাঁড় সমর্থক দল। আর গগনবিদারী বাদ্যযন্ত্র বাজিয়ে বিলি কুপার হয়ে উঠেছিলেন বার্মি আর্মির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সামনের সপ্তাহে ট্রেন্টব্রিজ টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া অ্যাশেজে ট্রাম্পেট বাজাতে পারবেন না কুপার। ট্রেন্টব্রিজ কর্তৃপক্ষ এই বাদ্যযন্ত্র বাজাতে দেবে না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মুখর ইংল্যান্ড ক্রিকেটাররাও। গ্রায়েম সোয়ান ও ম্যাট প্রায়রও টুইট করে জানিয়েছেন তাঁরা কুপারের পাশেই আছেন। কেভিন পিটারসেন তো আরেক ধাপ এগিয়ে বলেছেন সিদ্ধান্তটা ইংলিশ ক্রিকেটের জন্যই বিরাট লজ্জা। এএফপি।