অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও গাজ্জা!মদের নেশায় তাঁর জীবনটাই সংশয়ের মধ্যে। গত বছর ফিরে এসেছিলেন একরকম যমের দুয়ার থেকে। কিন্তু স্বভাব তো আর বদলায় না, বিতর্কিত ইংলিশ ফুটবলার পল গ্যাসকোয়েনও মদের নেশা ছাড়তে পারেননি। মদ্যপ অবস্থায় নতুন করে অঘটন ঘটিয়ে আবার তিনি খবরের শিরোনাম। গত শুক্রবার লন্ডনের হার্টফোর্ডশায়ারের রেলস্টেশনে যা করেছেন সেটা মনে করিয়ে দিয়েছে পুরোনো ‘গাজ্জাকে’ই। মাতলামি শুরু করে দিয়েছিলেন, পরে লোকজন খবর দেয় পুলিশে। ডেইলি মিরর জানিয়েছে, ১২ ঘণ্টা কারাগারে আটক থাকার পর জামিনে ছাড়া পান গাজ্জা। রয়টার্স। ফুটবলার বোল্টবল পায়েও যদি সিপ্রন্ট দিতে পারেন, উসাইন বোল্টকে বিশ্বের কোন ডিফেন্ডার রুখবেন? উত্তরটা মিলবে দ্রুতই। আগামী মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডে ফুটবল খেলার স্বপ্ন পূরণ হতে পারে বোল্টের। পত্রপত্রিকার খবর অন্তত সে রকমই। আগামী মৌসুম শেষে অবসর নেবেন রিও ফার্ডিনান্ড। ৩৪ বছর বয়সী ডিফেন্ডারের সম্মানে একটা প্রীতি ম্যাচ আয়োজন করবে ইউনাইটেড। প্রতিপক্ষ সেভিয়া। ৯ আগস্ট ওল্ড ট্রাফোর্ডে ফার্ডিনান্ডের ম্যাচে ইউনাইটেডের হয়ে খেলার কথা ইউনাইটেড-ভক্ত বোল্টের। স্বপ্নপূরণের হাতছানি পেয়ে বোল্ট বলছেন, ‘আমি জানি, আমি পার্থক্য গড়ে দিতে পারব। আমিই হব দলের দ্রুততম খেলোয়াড়—কিন্তু আমি ভালো খেলতে পারব।’ ওয়েবসাইট।কারণ বিষণ্নতাকাঁড়ি কাঁড়ি টাকা, খ্যাতি, মিডিয়ার আনুকূল্য—কিসের অভাব তাঁদের? তার পরও তাঁরা সবাই সুখী নন। ইংলিশ প্রিমিয়ার লিগের শত শত ফুটবলার নাকি ভুগছেন বিষণ্নতায়! প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন সভাপতি ক্লার্ক কার্লাইলের মতে, সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। ক্লার্ক নিজেই একটা সময়ে বিষণ্নতায় আক্রান্ত হয়েছিলেন। এমনকি আত্মহত্যার চিন্তা পর্যন্ত করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এখন বিষণ্নতায় ভোগা উঠতি ফুটবলারদের সাহায্য করার উদ্যোগ নিয়েছেন। টিভির জন্য একটা তথ্যচিত্র তৈরি করছেন, সার্বক্ষণিক যোগাযোগের জন্য হটলাইন নেওয়ার কথাও ভাবছেন। এএফপি।