অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার জন্যউইম্বলডনের দ্বৈতে ঐতিহাসিক শিরোপা জিতেছেন সু-ওয়ে শেহ। তাইওয়ানের ইতিহাসেই এটা প্রথম গ্র্যান্ড স্লাম। ঘরের মেয়ের এমন কীর্তিতে তাইওয়ানবাসী উৎসব করছে। অভিনন্দন জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত, সবাইকে স্তম্ভিত করে শেহর বাবা জানালেন, তাইওয়ানের নাগরিকত্ব ছেড়ে দিতে পারেন তাঁর মেয়ে। খেলতে পারেন চীনের হয়ে। কারণ আর কিছুই নয়, অঢেল অর্থের হাতছানি। চীনের এক কোম্পানি থেকে প্রায় সাড়ে ১৬ লাখ ডলারের চুক্তির প্রস্তাব পেয়েছেন শেহ। অথচ তাইওয়ানে হলে পেতেন এর দশ ভাগের এক ভাগ! এ জন্যই মাতৃভূমিকেও বিদায় বলার প্রস্তুতি। অর্থ ছাড়া জীবন তো অর্থহীন। এএফপি।এক মাসেই!তাঁর ওপর অনেক আশা ছিল। তিনি নিজেও ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। সিএসকেএ সোফিয়ার দায়িত্ব নিয়ে যেন পণ করেছিলেন পাল্টে দেবেন দলের খোলনলচে। কোনো আনুষ্ঠানিক চুক্তি পর্যন্ত তাই করেননি ক্লাবের সঙ্গে। যদিও বদমেজাজি লোকটি কত দিন টিকতে পারেন সেই প্রশ্নটা ছিলই। বেশি দিন টিকতে পারলেন না। এক মাস পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন রিস্টো স্টইচকভ। বুলগেরিয়ান কিংবদন্তি জানিয়েছেন, মালিকদের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। তাদের ক্রমাগত মিথ্যাচারের জন্যই আর কাজ চালিয়ে যেতে পারছেন না। এই বছরেই চারবার কোচ পাল্টানো বুলগেরিয়ার সফলতম ক্লাবটিকে এখন পাঁচ নম্বর কোচ খুঁজতে হবে। রয়টার্স।