অন্যকলাম
গোল-মচ্ছবফাইনালে যেতে হলে জিতলেই শুধু হতো না, এগিয়ে থাকতে হতো গোল ব্যবধানেও। এমন অবস্থায় মাঠে নেমেছিল নাইজেরিয়ার অপেশাদার ষষ্ঠ বিভাগের দুই ক্লাব পুলিশ মেশিন এফসি ও প্লাচু ইউনাইটেড। অনুমান করতে পারেন, প্রতিপক্ষকে কত গোল দিয়েছে তারা? বেশি না, পুলিশ দিয়েছে ৬৭ গোল। দাঁড়ান, দাঁড়ান, এখনই চোখ কপালে তুলবেন না। এত গোল দিয়েও ফাইনালে উঠতে পারেনি পুলিশ। প্লাচু যে পরের ম্যাচে ৭৯ গোল দিয়ে গোল ব্যবধানে টপকে গেছে তাদের! ম্যাচ পাতানোর এমন লজ্জাজনক মচ্ছবের দৃষ্টি এড়ায়নি নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের। বেশি গোল করার শাস্তি হিসেবে দুই ক্লাবের জন্যই হয়তো অপেক্ষা করছে বহিষ্কারাদেশ। ওয়েবসাইট।ফার্গির মন্ত্রেদুজনেই স্কটিশ, তাঁদের মিল অবশ্য এখানেই শেষ। অ্যান্ডি মারে ও স্যার অ্যালেক্স ফার্গুসন তো দুই ভুবনের বাসিন্দা। কিন্তু স্বদেশি টেনিস খেলোয়াড়ের ওপর একটা টান তো ফার্গির আছেই। উইম্বলডনে মারের কয়েকটি ম্যাচেই ছিল ফার্গির সপ্রাণ উপস্থিতি। ফাইনালে অবশ্য থাকতে পারেননি, তবে ফোনে শুভকামনা জানিয়েছেন মারেকে। পাহাড়প্রমাণ চাপ উড়িয়ে দিয়ে জোকোভিচের বিপক্ষে অমন অপ্রতিরোধ্য মারের রহস্য কি তবে ফার্গির টোটকাই? কারণ যা-ই হোক, মারে কিন্তু সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচের প্রশংসায় পঞ্চমুখ। ইংলিশ মিডিয়া তো মারের মধ্যে ‘টেনিসের ম্যানচেস্টার ইউনাইটেড’ হয়ে ওঠার প্রবল সম্ভাবনাও দেখতে পাচ্ছে! ওয়েবসাইট।রাউলের ফেরাঅবশেষে সান্টিয়াগো বার্নাব্যুতে ফিরছেন রাউল গঞ্জালেস। না, ২০১০ সালে ‘পর’ হয়ে গেছে যে ঘর, তাতে আবার ‘আপন’ হয়ে ফিরছেন না। একসময়ের রিয়ালের প্রতীক রাউল বার্নাব্যুতে ফিরছেন অতিথি হয়ে। বরাবরের মতো এবারও ‘বার্ষিক প্রীতি’ ম্যাচ আয়োজন করছে রিয়াল। আগামী ২২ আগস্ট ‘সান্টিয়াগো বার্নাব্যু ট্রফি’ নামের এই ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ রাউলের বর্তমান ক্লাব আল শাদ। রিয়ালের ৩৫তম বার্ষিক প্রীতি ম্যাচে রাউল খেলবেন সাবেক-বর্তমান দুই ক্লাবের হয়েই! ৪৫ মিনিট করে। ওয়েবসাইট।